রাজধানী অভিমুখে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বিদ্রোহীরা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
সংঘাতপূর্ণ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুই দখলে অগ্রসর হচ্ছে বিদ্রোহী বাহিনী। তাদের পিছু হটাতে জাতিসংঘ ও ফ্রান্সের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বোজিজ। গত বৃহস্পতিবার রাজধানীর প্রধান চত্বরে এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা আমাদের ভাইদের কাছে আহ্বান জানিয়েছি তারা যেন বিদ্রোহীদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। এদিকে বিদ্রোহীরা বাঙ্গুইর একেবারে কাছে চলে আসায় নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সেখান থেকে তাদের দূতাবাস সরিয়ে নিয়েছে।