সম্প্রতি রংপুর জেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইটি পণ্য আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। রংপুরের স্টেশন রোডের শ্যালো মার্কেটস্থ মৌরুসি ভ্যালির ২য় তলায় উদ্বোধন করা হয় গ্লোবাল ব্র্যান্ডের নতুন এক শো-রুম। শো-রুমটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের প্রশাসনিক ব্যবস্থাপক সেলিম উল্ল্যা এবং চ্যানেল বিক্রয় ব্যবস্থাপক হারুন-উর রশিদ মিথুন। এ সময় স্থানীয় আইটি ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্লোবাল ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুরের এই শাখায় যোগাযোগ করতে ফোন ০১৯৭৭৪৭৬৪৫১।
