কানিজের উদ্যোগে প্রাণের মেলা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:১৮
গত প্রায় ৪ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে শো-বিজ অঙ্গনের সুহূদ তারকাদের নিয়ে প্রাণের মেলা। ইংরেজি নববর্ষের প্রথমদিনে সন্ধ্যায় নারী উদ্যোক্তা কানিজ আলমাস খানের উদ্যোগে আজও বসবে এই একই প্রাণের মেলা। আজকের মেলায় তারকারা এক সাথে মিলিত হবেন ধানমন্ডি পারসোনার ছাদে। এই আয়োজনের সাথে রয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, অভিনেতা মকিতসহ অনেকে। এই আয়োজন প্রসঙ্গে কানিজ আলমাস খান বলেন, বছরের শুরুর দিনটা আমাদের সবার সাথে সবার যোগাযোগ আর আড্ডাবাজিতে সম্পর্কের গভীরতা বাড়াতেই এই উদ্যোগটা নেয়া। এখানে আমরা সব তারকা ও মিডিয়াকর্মীকে এক পোয়া মিষ্টি নিয়ে হাজির হতে বলি। আজও এর কোন ব্যতিক্রম হবে না।