সপ্তম শ্রেণির পরীক্ষার পাঠ নির্দেশনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:২৯
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রকাশ কুমার দাস প্রভাষক, কমিপউটার শিক্ষা মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন বিষয় হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোকপাত করছি। ২০১২ সাল থেকে ষষ্ঠ এবং ২০১৩ সাল থেকে সপ্তম শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয় হিসেবে ৫০ নম্বর চালু করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি বিষয় যার অনুপস্থিতিতে স্বাচ্ছন্দময় আধুনিক জীবন চিন্তাই করা যায় না। ব্যক্তি জীবনের উত্কর্ষ সাধন, জাতীয় জীবনের উন্নতি ও প্রগতি এবং বিশ্বের জাতিসমূহের পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ এক অভিন্ন পরিবারের সোনালী স্বপ্ন দেখিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বের জ্ঞান ও তথ্য ভান্ডারে প্রবেশের অসীম সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক বিষয় হিসেবে প্রবর্তনের মূখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপকরণ ব্যবহারে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি, দক্ষতার বিকাশ এবং পরবর্তীতে উচ্চশিক্ষা লাভের ভিত নির্মাণের মাধ্যমে দক্ষ ও উত্পাদনশীল জনসম্পদ সৃষ্টি করা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক বিষয় হিসেবে ৫টি অধ্যায়ে বিভক্ত। অধ্যায়ের নাম, ক্লাস সংখ্যা ও বিষয়বস্তু নিচে উল্লেখ করা হলো। প্রথম অধ্যায় (প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মোট ৭টি ক্লাসে ব্যক্তি জীবন, কর্মড়্গেত্র ও সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় অধ্যায় (কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি) ১৪টি ক্লাসে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি হিসেবে ইনপুট ডিভাইস: কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা/ওয়েব ক্যাম, স্ক্যানার, ওএমআর, প্রসেসিং ডিভাইস: মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, রম, সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড, স্টোরেজ ডিভাইস: হার্ডডিস্ক, সিডি/ডিভিডি/ফ্ল্যাশ ড্রাইভ/মেমরী কার্ড, আউটপুট ডিভাইস: মনিটর, প্রিন্টার, স্পিকার/হেডফোন, মাল্টিমিডিয়া প্রজেক্টর অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয় অধ্যায় (নিরাপদ ও নৈতিক ব্যবহার) ৮টি ক্লাসে সচেতন ব্যবহার: আসক্তি, গেমস, সামাজিক সমস্যা, কপিরাইট, নৈতিকতা, পেস্নজিয়ারিজম অন্তর্ভুক্ত রয়েছে। চতুর্থ অধ্যায় (ওয়ার্ড প্রসেসিং) ২৫টি ক্লাসে বাংলা কীবোর্ড এর ব্যবহার, বাংলায় লেখা, ফরমেটিং, এডিটিং, প্রিন্টিং ও ডকুমেন্ট ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। পঞ্চম অধ্যায় (শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার) ১৬টি ক্লাসে শিক্ষায় ইন্টারনেট : গুরুত্ব, ধারণা, সমস্যা ও সম্ভাবনা, ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশিস্নষ্ট তথ্য অনুসন্ধান অন্তর্ভুক্ত রয়েছে।