ধনবাড়িতে সেনাবাহিনীর চিকিত্সা সেবা প্রদান

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দীন সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিত্সা শিবির গতকাল সোমবার ধনবাড়ি উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সকালে চিকিত্সা কার্যক্রম উদ্বোধন করেন সেনানিবাসের এরিয়া কমান্ডার এবং জিওসি মেজর জেনারেল এস.এম শফিউদ্দীন আহমেদ। এ সময়ে উপস্থিত ছিলেন ৩০৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসউদ্দীন, কর্ণেল ওমর জাহিদ, কর্ণেল ইফতেখার, মেজর নাজমুল, মেজর মনজুরুল বাশার। এ সময় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, ওষুধ এবং চিকিত্সা সামগ্রী প্রদান করা হয়।