প্রধানমন্ত্রী হচ্ছেন না বার্লোসকোনি

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০৭
আগামী মাসে নির্বাচনে জয়ী হলেও অন্য দলের সাথে নির্বাচনী চুক্তির ফলে প্রধানমন্ত্রী হতে পারবেন না ইতালির সাবেক নেতা সিলভিও বার্লোসকোনি । গত সোমবার তার এক সহযোগী একথা জানান। তার ঐ সহযোগী রবার্টো মারোনি বলেন, নর্দান লিগ পার্টি এবং বার্লোসকোনির দল পিপল অব ফ্রিডমের (পিডিএল) সাথে নির্বাচনী চুক্তির কারণে তার প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা একেবারেই আর থাকলো না। সম্প্রতি এক সাক্ষাত্কারেও বার্লোসকোনি বলেন, তার দল পিডিএল নির্বাচনে জয়ী হলে সরকার প্রধান হবার বিষয়টি তখন দেখা যাবে। তবে আমাদের দলের মহাসচিব এঞ্জেলিনো আলফানোও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং নিজে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন তিনি। আগামী মাসে ইতালিতে নির্বাচন হবার কথা রয়েছে।