আফগানিস্তানে আট বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে পোল্যান্ডের চার সেনার বিরুদ্ধে নতুন করে বিচার শুরু হচ্ছে। এই সেনাদের বিরুদ্ধে ২০০৭ সালে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে পাতকিয়া প্রদেশের নানজার খেল গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গুলি করে নারী ও শিশুসহ আটজনকে হত্যার অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (ইসাফ)-এ পোল্যান্ডের ২৫০০ সেনা মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে পোল্যান্ডের সাত সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছিল।
