মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কায়রোতে আবারো হামাস ও ফাত্তাহ নেতাদের মধ্যকার শান্তি আলোচনায় উদ্যোগ নিয়েছেন। ২০১১ সালে তাদের মধ্যকার ঐক্য চুক্তি বাস্তবায়নে সহায়তার উদ্দেশ্যে তিনি এ বৈঠকের আয়োজন করেছেন। এ লক্ষ্যে ফাত্তাহর প্রধান ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস এবং হামাস নেতা খালেদ মিশালের মধ্যে তিন পর্যায়ে আলোচনা শুরু হবে। তবে এর আগে গতকাল বুধবার দুই দলের নেতারা মিসরের গোয়েন্দা প্রধানের সাথে বৈঠকে কথা রয়েছে। মিসরের মুখপাত্র ইয়াসির আলী সংবাদ সংস্থা এএফপিকে একথা জানিয়েছে। যৌথভাবে অন্তর্বর্তী সরকার গঠন এবং ২০১২ সালের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দুই বছর আগে এক ঐক্য চুক্তি স্বাক্ষরিত হয় হামাস ও ফাত্তাহ এর মধ্যে। তখন এ নিয়ে আলোচনা শুরু হলেও এক পর্যায়ে তা স্থগিত হয়ে যায়। ছয় বছরেরও বেশি সময় পর গত অক্টোবরে ফিলিস্তিনে প্রথমবারের মত নির্বাচন হয়। তবে হামাস পশ্চিম তীরে নির্বাচন বর্জন করে। এদিকে বুধবারের আলোচনাকে এ দুই প্রতিপক্ষের মধ্যে উষ্ণতার বন্ধন তৈরির ইঙ্গিত হিসাবে দেখছেন পর্যবেক্ষকরা। ২০০৬ সালে নির্বাচনে জয় লাভের পরের বছর এক ইসলামি আন্দোলনের মধ্য দিয়ে গাজা থেকে হটিয়ে দেয়া হয় ফাত্তাহকে। তার পর গত শনিবার এই প্রথম ফাত্তাহকে সমাবেশ করার অনুমতি দেয় হামাস। ওদিকে সমপ্রতি এক বক্তৃতায় মিশাল বলেন, তারা চায় ফিলিস্তিনের পুনরেত্রীকরণ এবং জাতীয় ঐক্য অটুট থাকুক। ফিলিস্তিন সবার জন্য, আমরা এই জাতীর অংশীদার। তাই হামাস ছাড়া ফাত্তাহ বা ফাত্তাহ ছাড়া হামাস অথবা কোন আন্দোলন সম্ভব নয় বলে তিনি মনে করেন।
