কেনিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত সাত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৫১
কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ব-দ্বীপ এলাকা তানায় বুধবার সামপ্রদায়িক সহিংসতায় অন্ততপক্ষে সাতজন নিহত এবং আহত হয়েছে নয়জন। দেশটির উপকূলীয় অঞ্চলের এনদুরু গ্রামে এদিন পোকোমো ও ওমরা সমপ্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। গত কয়েক মাস ধরে এ দুই সমপ্রদায়ের মধ্যে ভূমি এবং পানি নিয়ে উত্তেজনা চলছিল। জেলা প্রশাসক জানান, পোকোমোরা ওমরা গ্রামে হামলা চালালে দু’পক্ষের ভেতর সংঘর্ষ বাধে। এতে হামলাকারীদের দু’জনসহ মোট সাতজন নিহত হয়।