সংবাদ কণিকা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৫২
সিরিয়ায় খাদ্য সাহায্য পৌঁছানো যাচ্ছে না সিরিয়ায় ২২ মাস ধরে চলা লড়াই-সংঘর্ষে দশ লাখ মানুষ খাদ্যাভাব ও অসহায় পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি) বলেছে, তারা সিরিয়ার ১৫ লাখ মানুষের জন্য সহায়তার হাত বাড়ালেও ক্রমাগত যুদ্ধ চলতে থাকায় এবং তারতাস বন্দর ব্যবহার করতে না পারায় বহু মানুষের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় গত বছর মার্চে শুরু হওয়া গণঅভ্যুত্থান এবং গৃহযুদ্ধে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। -আল জাজিরা মিয়ানমার-ভারত সীমান্তে ৫.৯ মাত্রার ভূমিকম্প ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় বুধবার ভোরে ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ নাগাল্যাণ্ডের রাজধানী কোহিমার প্রায় ৯০ কিলোমিটার (৬০ মাইল) দূরে। ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) গভীরে আঘাত হানে। নভেম্বরে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম মান্দালয় ও এর আশেপাশের গ্রামে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি লোকের মৃত্যু ও কয়েকশ’ বাড়িঘর ধ্বংস হয়।-এএফপি জাপানের সামরিক খাতের ব্যায় জাপান সামরিক বাহিনীকে আরো উন্নত করার অংশ হিসেবে আগামী কয়েকমাসে এ খাতে ২১০ কোটি ডলার ব্যয় করবে। সামরিক বাহিনীতে নিয়মিত ব্যয়ের অতিরিক্ত হিসেবে এ অর্থ ব্যয় করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বুধবার এ কথা জানান। পশ্চিমবঙ্গে ৫ জন গুলিবিদ্ধ ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আর বিরোধী সিপিআইএমের মধ্যে এক সংঘর্ষে মঙ্গলবার অনন্ত পাঁচজন বাম সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড় এলাকায়। সেখানে ওই সংঘর্ষে জখম হয়েছেন আরও অনেকে। -বিবিসি