ছাত্রলীগকে তার নীতি আদর্শ আঁকড়ে ধরতে হবে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ছাত্রলীগকে তার নীতি ও আদর্শ আকড়ে ধরতে হবে। সিটি মেয়র মঙ্গলবার বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির আহম্মদ প্রিন্সের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাবিবুন নাহার। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ ওহাব, কেন্দ ীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবিরুজ্জামান বাবু, বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতি মীর জায়েসি আশরাফি জেমস, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অশোক মণ্ডল। এসময় মুক্তিযোদ্ধা কমাণ্ডার শেখ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, ইউ.পি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, ইউ.পি চেয়ারম্যান সরদার আঃ হান্নান ডাবলু, শেখ বজলুর রহমান, মোঃ নুরুল আমিন, যুবলীগ সভাপতি নুরুল হক লিপন, সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, শেখ নাশির উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আলামিন শেখ, আসলাম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সিটি মেয়র রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।