ভারতে ট্রাক দুর্ঘটনায় ২৫ জন নিহত

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
ভারতের পূর্বাঞ্চলীয় শহর বিহারে ট্রাক দুর্ঘটনায় ১১ শিশুসহ ২৫ জন নিহত হয়েছে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে পুলিশ কর্মকর্তা প্রভীন কুমার পাড়ৈ জানান, দুর্ঘটনার পর চালক এবং তার সহকারী পালিয়ে গেছে। আহতদের আওরাঙ্গবাদ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি কৃষি খামারে কাজ করার পর শ্রমিকরা ঐ ট্রাকে করে তাদের গ্রামে ফিরছিল। ট্রাকটিতে ৩৫ জনের মতো যাত্রী ছিল। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যমন্ত্রী। সেইসাথে তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রুপি দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। সড়ক দুর্ঘটনায় ভারতে প্রতিবছর বহুসংখ্যক মানুষ নিহত হয়।