চলছে স্মার্টফোন এক্সপো

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ১৯:৫৯
এক্সপো মেকার আয়োজিত প্রথমবারের মতো স্মার্ট ফোন ও ডিভাইস নিয়ে মেলা ‘স্মার্টফোন এক্সপো ২০১৩’ শুরু থেকেই সাড়া জাগিয়েছে। প্রথম দিন থেকেই এই মেলায় রয়েছে দর্শনার্থীদের ভিড়। রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের এই মেলায় স্যামসাং, সিম্ফনি, আসুস, আইফোন, জেডটিইসহ সব ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে টেলিটক থ্রিজি এবং স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির প্যাভিলিয়ন। মেলায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার দেওয়া হচ্ছে। স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের পাশাপাশি বিভিন্ন অ্যাকসেসরিজও পাওয়া যাচ্ছে। মেলার প্রধান পৃষ্ঠপোষক টেলিটক বিভিন্ন অফার দিয়ে আগ্রহ তৈরি করেছে। মেলায় ৭টি প্যাভিলিয়ন ও ১৭টি স্টল রয়েছে। পাশাপাশি অ্যাপ্লিকেশন নির্মাতারাও স্মার্টফোন এক্সপোতে তাদের অ্যাপ্লিকেশন প্রদর্শনর করছেন। গুগল’র স্টলে গুগল ম্যাপ নিয়ে রয়েছে বিশেষ আয়োজন। মেলার সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), আজকের ডিল, এখনই ডটকম, সময় টিভি, প্রিয় ডটকম প্রভৃতি প্রতিষ্ঠান। আজ মেলার শেষ দিন।