জামালপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২১:০৪
জামালপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রুবেল নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। জামালপুর সদরের মুকুন্দবাড়ীর এলাকার দুলাল মিয়ার পুত্র জামালপুর পৌর ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক রুবেল (২২) শুক্রবার সন্ধ্যায় শহরের জামতলী এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ বাসটি আটক করলেও ঘাতক ড্রাইভার পালিয়েছে।