২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

বাংলা প্রথমপত্র

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৮:১৯
মডেল প্রশ্ন ক-বিভাগ (গদ্য) ১। একটি দৈনিক পত্রিকার সংক্ষিপ্ত প্রতিবেদন: মালালা ইউসুফাজাঈ সমপ্রতি টক্ অব্ দ্য ওয়ার্ল্ড। পাকিস্তানে নারী শিক্ষা ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠায় লড়ে যাচ্ছিলেন ১৪ বছরের এ কিশোরী মেয়েটি। কিন্তু গত ৯ অক্টোবর, ২০১২ তারিখে মিঙ্গোরা শহরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে জঙ্গিরা। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত এ কিশোরী বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ মেয়েটি ২০১১ সালে পাকিস্তানের প্রথম জাতীয় শান্তি পুরস্কারে ভূষিত হয় এবং একই সাথে শিশুদের অধিকার নিয়ে কাজ করা ‘কিডস রাইডস ফাউন্ডেশন’— এর ‘ইন্টারন্যাশন্যাল চিলড্রেনস্ পিস প্রাইজ’— এর জন্য মনোনীত হয়। ২০১২ সালে টিপারারি আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্যেও সংক্ষিপ্ত তালিকায় তাঁর নাম রয়েছে। ফরাসি আইনপ্রণেতারা তাঁকে আগামী বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। (ক) ‘ওজস্বিতা’ শব্দের অর্থ কী? (খ) “ঊর্ধ্বে হস্ত উত্তোলন না করিলে পতিত পাবনও হাত ধরিয়া তুলিবেন না।”— লেখিকার এ কথা বলার কারণ কী? (গ) উদ্দীপকে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের কোন্ দিকটির ইঙ্গিত ফুটে ওঠেছে? বর্ণনা কর। (ঘ) মালালার মতো মেয়েই যেন রোকেয়া সাখাওয়াত হোসেন— এর কাঙ্ক্ষিত নারী— মন্তব্যটি ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের আলোকে বিশ্লে¬ষণ কর। ২। নিধিরামের লাল গরুটা বুড়ো হয়েছে। সিদ্ধান্ত নিল যে, গরুটা বিক্রি করে দিবে। বাধ সাধল তার বউ ও দশ বছরের শিশু সন্তান বিশু। তাদের কাছে লাল গরুটা পরিবারেরই একজন। কিন্তু দরিদ্র নিধিরামের প্রয়োজন টাকার। টাকার কাছে হার মেনে যায় আবেগম। (লাল গরুটা: সত্যেন সেন) (ক) কত সন অজন্মা থাকায় মাঠের ধান শুকিয়ে গেল? (খ) “মহারাণীর রাজত্বে কেউ কারও গোলাম নয়”— গফুর কেন এ কথা বলেছিল? (গ) উদ্দীপকে বর্ণিত বিশু ও তার মায়ের মধ্যে ‘মহেশ’ গল্পের কোন্ দিকটি প্রগাঢ়ভাবে প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। (ঘ) “তাদের এই ছলনা অন্তরীক্ষের কেউ বোধ হয় লক্ষ করলেন”— ‘মহেশ’ গল্পের এ কথাটিকে উদ্দীপকের শেষ লাইনটি এক ভিন্ন ব্যঞ্জণা দেয়— বিশ্লে¬ষণ কর। ৩। বাদশাহ আলমগীর— কুমারে তাঁহার পড়াইত এক মৌলবী দিল্লীর। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশা— শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বারি গুরুর চরণে পুলকিত হৃদে আনত-নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধূলি ধূয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারি আঙ্গুলি। (শিক্ষাগুরুর মর্যাদা: কাজী কাদের নেওয়াজ) (ক)) ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর কোন্ শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ? (খ) কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? বুঝিয়ে লেখ। (গ) উদ্দীপকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের’ কোন্ দিকিট প্রকাশ পেয়েছে? বর্ণনা কর। (ঘ) উদ্দীপকের ফুটে ওঠা দিকটিই যেন বাদশাহ আলমগীর ও মোতাহার হোসেন চৌধুরীর চেতনায় বেশি গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে— মন্তব্যটি ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর। খ-বিভাগ (কবিতা) ৪। (i) এমন দেশটি কোথাও খুঁজে পাবে না’ক তুমি সকল দেশের রাণী সে যে— আমার জন্মভূমি। (ii) বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর (ক) বেহুলা লখিন্দরের কাহিনী কোন্ কাব্যে রচিত হয়েছে? (খ) কবি পৃথিবীর রূপ খুঁজতে যান না কেন? (গ) উদ্দীপক (i) — এ ‘বাংলার মুখ’ কবিতার যে ভাবটির ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা কর। (ঘ) উদ্দীপক (i) ও (ii)— এর মূলভাব ‘বাংলার মুখ’ কবিতার সমগ্রভাব প্রকাশ পায় কি? যুক্তি দিয়ে বিশ্লে¬ষণ কর। ৫। ১৮৬০ সালে ইংরেজ নীল ব্যবসায়ীরা বড় বড় কুঠিবাড়ি তৈরি করে এদেশে নীলের চাষ শুরু করে। তারা বাংলার কৃষকের ভালো ধানের জমিতে নীল চাষ করার জন্য কৃষককে দাদন দিয়ে বাধ্য করতো। ইংরেজরা ত্রিশ টাকার নীলে ভাগ পেত পঁচিশ টাকা, কিন্তু কৃষকরা পেত মাত্র পাঁচ টাকা। ফলে এতে কৃষকের খরচের টাকাও উঠে আসতো না। আবার বাংলার কোনো কৃষক যদি নীলচাষ করতে অনিচ্ছা প্রকাশ করতো, তাহলে তাকে লাঠিয়াল দিয়ে ধরে এনে কুঠিবাড়ির কয়েদখানায় বন্দি করে নিষ্ঠুরভাবে অত্যাচার করা হতো। অবশেষে বাংলার নিপীড়িত কৃষকদের দলবদ্ধ সংগ্রামের মাধ্যমে নীলচাষ বন্ধ হয়ে যায়। (ক) কত সালে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যবরণ করেন? (খ) ‘হিমালয় থেকে সুন্দরবন’ বলতে কবি কী বুঝাতে চেয়েছেন? (গ) উদ্দীপকে ‘দুর্মর’ কবিতার কোন্ ভাবটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। (ঘ) প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের বাংলার নিপীড়িত কৃষকদের এবং ‘দুর্মর’ কবিতার জাগ্রত জনতা একটি উদ্দেশ্যে একই চেতনায় গ্রথিত হয়েছে— মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর। ৬। (ক) ‘অভিযাত্রিক’ কবিতায় কাদের প্রতি কবির প্রশস্তি ব্যক্ত হয়েছে? (খ) ‘লিখে রাখে মহাকাল’ বলতে কবি কী বুঝাতে চেয়েছেন? (গ) উদ্দীপকের চিত্রে ‘অভিযাত্রিক’ কবিতার যে সাদৃশ্য দিকটি খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা কর। (ঘ) উদ্দীপকের নিশাত মজুমদার এবং ‘অভিযাত্রিক’ কবিতার অভিযাত্রিক একই চেতনার পথিক বলে কি তুমি মনে কর? ‘অভিযাত্রিক’ কবিতার আলোকে আলোচনা কর। গ-বিভাগ (সহপাঠ) ৭। রবীন্দনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ এক অসাধারণ ছোটগল্প। এ গল্পে হৈমন্তীর বয়স মাত্র সতের। কিন্তু তবুও হৈমন্তীর বাবা গৌরীশংকর তত্কালীন সমাজব্যবস্থার কারণে মেয়েকে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। গল্পটির প্রথম অনুচ্ছেদ নিম্নে তুলে ধরা হলো: কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকা আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত্ উপরে আছে, সেইজন্যই তাড়া। (ক) কার পুকুরে মাছ ধরতে গিয়ে মন্তু আর টুনি প্রায় ধরা খেয়ে গিয়েছিল? (খ) “বড় ইচ্ছা আছিল তোমার বিয়া দেইখা যামু।”— কথাটি বুঝিয়ে লেখ। (গ) উদ্দীপকে ‘হাজার বছর ধরে’ উপন্যাসের কোন দিকটি ফুটে ওঠেছে? বর্ণনা কর। (ঘ) উদ্দীপকের ফুটে ওঠা দিকটিতে ‘হাজার বছর ধরে’ উপন্যাসের সমগ্রভাব প্রকাশ পায় নি— মন্তব্যটি ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর। ৮। বিভীষিকা: আমায় চেন না? আমি শৃঙ্খল। তুমি যাই বল, তোমাকে হত্যা করাই আমার ব্রত। মুক্তিকে বন্ধন দেওয়াই আমার লক্ষ্য। তোমাতে মরতে হবে। দুরন্ত পথিক : মারো, বাঁধো, কিন্তু আমাকে তো বাঁধতে পারবে না; আমার তো মৃত্যু নেই। আমি যে আবার আসব। (দুরন্ত পথিক: কাজী নজরুল ইসলাম) (ক) “সাবাস বেটা! তোর নজর খুলেছে।”— উক্তিটি কার? (খ) মুর্দা ফকিরের পাগল হওয়ার কারণ ব্যাখ্যা কর। (গ) উদ্দীপকে বিভীষিকার উক্তির মধ্যে ‘কবর’ নাটকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। (ঘ) দুরন্ত পথিককে মূর্তি-১ ও ২— এর বিমূর্ত রূপ বলা যায় কি? ‘কবর’ নাটকের আলোকে যুক্তি দিয়ে বিশ্লে¬ষণ কর। ৯। রফিকুল ও বিউটি প্রায় দশ বছর ধরে ঘর সংসার করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তাদের নিজের কেনো সন্তান নেই। রফিকুল বিউটিকে এতই বেশি ভালোবাসেন যে, ঘরে দ্বিতীয় বউ আনার একটুকু ইচ্ছে পোষণ করেন না। অবশ্য সমপ্রতি তারা একটি এতিম খানা থেকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে সুচিষ্মিতা নামে একটি ফুটফুটে কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে এসে লালন-পালন করছেন। এতেই তারা সংসারে সুখ অনুভব করছেন। (ক) মৃত্যুকালে মকবুলের মাথার কাছে বসে কে সারাক্ষণ পবিত্র কোরআন পড়েছিল? (খ) মকবুল আম্বিয়াকে বিয়ে করতে চেয়েছিল কেন? (গ) উদ্দীপকে ‘হাজার বছর ধরে’ উপন্যাসের কোন্ বৈসাদৃশ্য দিকটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। (ঘ) ছমিরন বিবির স্বামীর সিদ্ধান্ত রফিকুলের মতো হলে ছমিরনকে এভাবে ধুতুরা ফুল খেয়ে অকালে মরতে হতো না — মন্তব্যটি ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে মূল্যায়ন কর।