ইন্টারনেট আন্দোলনকর্মী এবং প্রোগ্রামার অ্যারন সোয়ার্টজ আত্মহত্যা করেছেন। ২৬ বছর বয়সী সোয়ার্টজকে শুক্রবার নিউইয়র্কে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। শনিবার নিউইয়র্কের পুলিশ এবং চিকিত্সকরা জানিয়েছেন, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোয়ার্টজ মাত্র ১৪ বছর ওয়েব ফিডের আরএসএস তৈরি করে প্রযুক্তি জগতে বিস্ময় বালক হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে বিভিন্ন ওয়েব ফাইল সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে ইন্টারনেটের ‘নায়ক’ বনে যান। ২০১১ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে জেএসটিওআর’এ অবৈধভাবে প্রবেশের অভিযোগে ফেডারেল কোর্টে অভিযোগ আনা হয়। মামলায় তাকে কম্পিউটার প্রতারক হিসেবে আখ্যায়িত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাকে ৩৫ বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন ডলার জরিমানা গুনতে হতো।
