বিসিএস, অনান্য চাকুরী প্রত্যাশী, ক্যাডেট কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে সাধারণজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, অসংখ্য তথ্য কিভাবে সহজে মনে রাখবেন তার কিছু কৌশল ও ছন্দ। থাকবে নমুনা প্রশ্ন। যে কোন চাকুরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে হারে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে তাতে এ নিয়মিত বিভাগটি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিঃসন্দেহে সাহায্য করবে। সাধারণত মানচিত্রসমূহে আমরা এতদিন সাংকেতিক ভাষার ব্যবহার লক্ষ্য করে এসেছি কিন্তু এই মানচিত্রে রয়েছে দেশের/জেলার গুরুত্বপূর্ণ তথ্য-ইতিহাস, স্থাপনা, স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের সচিত্র তথ্য।
প্রিয়, শিক্ষার্থী বন্ধুরা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীবৃন্দ আজকের ‘মানচিত্রের মাধ্যমে সাধারণ জ্ঞান’ বিভাগে থাকছে
রাঙামাটি জেলা। এ জেলা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে, সে প্রশ্নগুলো নমুনা প্রশ্নে উল্লেখ করা হলো। আপনি যদি মানচিত্রের সাথে মিলিয়ে এ বিষয়গুলো অধ্যয়ন করেন তাহলে এসব প্রশ্নের উত্তরগুলো আপনার মনে রাখা ও উত্তর দেয়া অনেক সহজ হবে।
ছন্দে শেখা, আনন্দে মনে রাখা
প্রিয় বন্ধুরা, ‘ছন্দে শেখা, আনন্দে মনে রাখা’ এ বিভাগে আজ থাকছে ‘পার্বত্য জেলা’ নিয়ে ছন্দ। মনে রাখার দারুণ সব ‘ছন্দ ও কৌশল’ আপনারাও পাঠাতে পারেন এ বিভাগে।
৩ পার্বত্য জেলা : বাখারা (বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি)
[মগরা — বাখারা!]
ঘড়ির কাটার ক্রমে উপর হতে নিচে, তিন পার্বত্য জেলাসহ বাংলাদেশের দক্ষিণের ৫ জেলা—
* খারাবাক্সচ! (খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজার ও চট্টগ্রাম।)
ইতিহাস:
৪ বিখ্যাত গ্রীক শিক্ষক-ছাত্র ক্রম: [SPAA (স্পা)!] :
ব্যাখ্যা : সক্রেটিস, প্লেটো, এরিস্টেটল, আলেকজান্ডার।
মিরাজ - হুদাইবিয়া - বদর :
৬২০ - ২২ - ২৪ ।
ব্যাখ্যা : শবে মেরাজ, হুদাইবিয়া সন্ধি ও বদরের যৃদ্ধ সংগঠিত হয় যথাক্রমে : ৬২০, ৬ ২২ ও ৬২৪ খ্রিস্টাব্দে।
ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা ও তিনটি ক্রমিক পর্যায়
১. কাদায় সুলতান মাহমুদের জয়/ পৃথিবী ঘুরে তারার যুদ্ধ!
১ম কাদায় সুলতান মাহমুদের জয় পৃথিবী ঘুরে তারার যুদ্ধ (তরাইনের ১ম ও ২য় যুদ্ধ ৭১২ সাল:
কাসিম Vs দাহির
১০০০-২৭ সাল:
সুলতান মাহমুদ Vs জয়পাল
১১৯১/৯২ সাল:পৃথ্বিরাজ Vs মু.ঘুরী
২. কুতু — ইলতু — সুলতু— না/ বল — খল —তুঘ—সৈ/লো! এরপর বাবুরের হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে!
ব্যাখ্যা: দিল্লী জয়ের পর মু.ঘুরী তুর্কী দাস কুতুবুদ্দীন আইবেককে দিল্লী শাসনের দায়িত্ব দেন। নি:সন্তান ঘুরী নিহত হলে কুতুবুদ্দীন আইবেক ১২০৬ সালে ১ম স্বাধীন দিল্লী সালতানাতের ঘোষণা দেন। এরপর ৪ বছর পর তার মৃত্যু হলে জামাতা ইলতুতমিশ সুলতান হন (শ্রেষ্ঠ তুর্কী সুলতান)। তার মৃত্যুর পর কন্যা সুলতানা রাজিয়া ১ম নারী হিসেবে দিল্লীর সিংহাসন লাভ করেন (১২৩৭-১২৪০)।
এরপর সিংহাসনে বসেন নাছির উদ্দীন। এরপর পর্যাক্রমে ক্ষমতায় আসেন বলবন, খলজী, তুঘলক, ও সৈয়দ বংশ বা লোদীরা। সর্বশেষ ইব্রাহিম লোদীকে পানিপথের (উত্তর প্রদেশের হরিয়ানায়, যমুনার তীরে।) ১ম যুদ্ধে পরাজিত করে সম্রাট বাবুর ক্ষমতা দখল করেন।
গত সংখ্যার ধাঁধার উত্তর:
মগরা- চট্ট, বাখারা, বৌদ্ধ!
ব্যাখ্যা: মগরা বাস করে চট্টগ্রাম, বান্দরবান খাগরাছড়ি ও রাঙ্গামাটিতে। এদের ধর্ম বৌদ্ধ।
ছন্দের ধাঁধা:মোঘল শাসনের ক্রম : বাবুরের হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে!
ফোন : ০১৭১৪-৭০৫৭২৭, ই-মেইল:
[email protected]
নমুনা প্রশ্ন :আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? দেশের একমাত্র জলবিদ্যুত্ কেন্দ্রর নাম কি এবং এটি কতসালে স্থাপিত হয় এবং কোন জেলায় অবস্থিত? তেশের প্রথম পেপার মিলের নাম কি? সর্বপ্রথম ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট বাংলাদেশের কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের সমাধি ক্ষেত্র কোন জেলায় অবস্থিত?
