প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়া

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:০৯
অনুশীলনী-১ (গুণ) যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ১। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে? ক) গুণক খ) গুণ্য গ) গুণফল ঘ) ভাজ্য উত্তর: গুণক। ২। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? ক) গুণক খ) গুণ্য গ) ভাজক ঘ) গুণফল উত্তর: গুণ্য ৩। গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? ক) গুণ্য × গুণফল = গুণক খ) গুণক × গুণফল = গুণ্য গ) গুণ্য ÷ গুণক = গুণফল ঘ) গুণ্য × গুণক = গুণফল উত্তর: ঘ) গুণ্য × গুণক = গুণফল ৪। একাধিক অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা গুণ করতে কোন কোন প্রক্রিয়া দরকার হয়? ক) গুণ ও ভাগ খ) যোগ ও বিয়োগ গ) গুণ ও যোগ ঘ) যোগ ও ভাগ উত্তর: গুণ ও যোগ ৫। তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ উত্তর: গ) ৩। ৬। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৯৯৯ সমান কত লিখতে হবে? ক) ৯০০ + ৯৯ খ) ৯৯০ + ৯ গ) ১১১ × ৯ ঘ) ১০০০ - ১ উত্তর: ঘ) ১০০০ - ১। ৭। একটি বইয়ে ১৯৯ পৃষ্ঠা আছে। এমন ১৫টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে? ক) ২৮৯৫ খ) ৮৯২৫ গ) ২৯৮৫ ঘ) ৯২৮৫ উত্তর: গ) ২৯৮৫ ৮। সহজ পদ্ধতিতে গুণফল বের কর: ক) ৫৬৭ × ৯৯ সমাধান ৫৬৭ × ৯৯ = ৫৬৭ × (১০০-১) = (৫৬৭ × ১০০) - (৫৬৭ × ১) = ৫৬৭০০-৫৬৭ = ৫৬১৩৩ উত্তর: ৫৬১৩৩ খ) ৯৯ × ৯৯০ = (১০০-১) × ৯৯০ = (১০০ × ৯৯০) - (১ × ৯৯০) = ৯৯০০০-৯৯০ = ৯৮০১০ উত্তর: ৯৮০১০ গ) ৬২৭৩ ৯৯৯ = ৬২৭৩ (১০০০-১) = (৬২৭৩ ১০০০) - (৬২৭৩ ১) = ৬২৭৩০০০ - ৬২৭৩ = ৬২৬৬৭২৭ উত্তর: ৬২৬৬৭২৭ ঘ) ৮৫৯৩ × ৯৯০ = ৮৫৯৩ × (১০০০-১০) = (৮৫৯৩ × ১০০০) - (৮৫৯৩ × ১০) = ৮৫৯৩০০০-৮৫৯৩০ = ৮৫০৭০৭০ উত্তর: ৮৫০৭০৭০ ৯। একটি সাইকেলের দাম ৫৮২৫ টাকা। এরূপ ১৬৫টি সাইকেলের দাম কত? সমাধান: ১টি সাইকেলের দাম ৫৮২৫ টাকা ১৬৫টি ” ” (৫৮২৫ × ১৬৫) টাকা = ৯৬১১২৫ টাকা। এখানে, ৫৮২৫ ×১৬৫ ২৯১২৫ ৩৪৯৫০০ ৫৮২৫০০ ৯৬১১২৫ উত্তর: ৯৬১১২৫ টাকা। ১০। এক রিমে ৫০০ তা কাগজ থাকে। ২৯৮টি রিমে কত তা কাগজ থাকবে? সমাধান: ১ রিমে কাগজ থাকে ৫০০ তা ২৯৮” ” ” (৫০০ × ২৯৮) তা = ১৪৯০০০ টাকা এখানে, ৫০০ ×২৯৮ ৪০০০ ৪৫০০০ ১০০০০০ ১৪৯০০০ উত্তর: ১৪৯০০০ টাকা ১১। একটি চেয়ারের মূল্য ৮০০ টাকা। এরূপ ২৬১৪ টি চেয়ারের মূল্য কত? সমাধান: ১টি চেয়ারের মূল্য ৮০০ টাকা ২৬১৪” ” ” (৮০০ × ২৬১৪) টাকা = ২০৯১২০০ টাকা এখানে, ২৬১৪ ×৮০০ ২০৯১২০০ উত্তর: ২০৯১২০০ টাকা ১২। একটি নার্সারিতে ৫৮৩৪টি চারাগাছ আছে। এরূপ ৪৮৬টি নার্সারিতে কতটি চারাগাছ আছে? সমাধান: ১টি নার্সারিতে চারাগাছ আছে ৫৮৩৪টি ৪৮৬টি” ” (৫৮৩৪ × ৪৮৬) টি = ২৮৩৫৩২৪ টি এখানে, ৫৮৩৪ ×৪৮৬ ৩৫০০৪ ৪৬৬৭২০ ২৩৩৩৬০০ ২৮৩৫৩২৪ উত্তর: ২৮৩৫৩২৪ টি ১৩। একটি গুদামে ৮৩২৬টি কেজি চাল আছে। এরূপ ৬০২টি গুদামে কত কেজি চাল আছে? সমাধান: ১ টি গুদামে চাল আছে ৮৩২৬ কেজি ৬০২টি” ” ” (৮৩২৬ × ৬০২) কেজি = ৫০১২২৫২ কেজি এখানে, ৮৩২৬ ×৬০২ ১৬৬৫২ ৪৯৯৫৬০০ ৫০১২২৫২ উত্তর: ৫০১২২৫২ কেজি