ভারতের এলাহাবাদে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা। এ উপলক্ষে গঙ্গা ও যমুনার তীরে মিলিত হয়েছে লাখ লাখ পুণ্যার্থী। পাপ থেকে মুক্তি পেতে মেলার প্রথম দিনে এসব তীথযাত্রী প্রবহমান নদীতে তাদের স্নান সেরে নিবেন। দিন শেষে এক কোটিরও বেশি মানুষ এতে অংশ নিবে বলে ধারণা করা হচ্ছে। তবে ৫৫ দিনের এই অনুষ্ঠানে ১০ কোটির বেশি লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বারো বছরে একবার এই মেলা উদযাপন করা হয়। এই অনুষ্ঠানকে পৃথিবীর সবচেয়ে বড় মিলনমেলা হিসাবে দেখা হয়। নদীতে ডুব দেয়ার ফলে জগতের সব পাপ থেকে পরিত্রাণ পাওয়া যাবে এমনটাই মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা।
