পৌষ সংক্রান্তি উত্সব পালন করেছে ঢাকাবাসী সংগঠন। এ উপলক্ষে সোমবার শিশু একাডেমী প্রাঙ্গণে ঘুড়িসহ শোভাযাত্রা বের করা হয়। ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইনাম আহাম্মেদ চৌধুরী, নাগিনা চৌধুরী, সুশিল সুত্রধর, শেখ খোদাবকস, আব্দুল বারেক সোনা মিয়া, খন্দকার মনির হোসেন প্রমুখ। এদিকে গতকাল বিশেষ করে পুরান ঢাকায় রঙ-বেরঙের ঘুড়ি উড়িয়ে উত্সবে মেতে ওঠেন তরুণরা। এ সময় আকাশে শত শত ঘুড়ি উড়তে দেখা যায়। তাতে সৃষ্টি হয় এক মোহনীয় পরিবেশের।
