এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রস্তুতি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
গতকালের পর ৩১.ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? (ক) ধ্বনিতত্ত্ব (খ) অর্থতত্ত্ব (গ) রূপতত্ত্ব (ঘ) বাক্যতত্ত্ব ৩২.বাংলা ভাষায় তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়েমে সাধিত? (ক) সংস্কৃত (খ) হিন্দি (গ) ফারসি (ঘ) ইংরেজি ৩৩.একই শব্দ ঈষত্ পরিবর্তন করে গটিত দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কী বলা হয়? (ক) ধ্বন্যাত্বক (খ) অব্যয়ের (গ) পদাত্মক (ঘ) যুগ্মরীতির ৩৪.বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণটি কোন কোন ধ্বনির যুক্ত রূপ? (ক) গ্ + ঞ (খ) গ্ + গ (গ) জ্ + ঞ (ঘ) ঞ্ + জ ৩৫.এক শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়? (ক) ভিন্নতা (খ) অনির্দিষ্টতা (গ) নির্দিষ্টতা (ঘ) সুনির্দিষ্টতা ৩৬.পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং উত্তর পদটি বিশেষণ বোঝালে তাকে কোন সমাস বলা হয়? (ক) কর্মধারয় (খ) দ্বিগু (গ) বহুব্রীহি (ঘ) তত্পুরুষ ৩৭.মনীষা কোন সন্ধির উদাহরণ? (ক) স্বরসন্ধি (খ) নিপাতনের সিদ্ধ (গ) বিশেষ নিয়মে সাধিত (ঘ) ব্যঞ্জনসন্ধি ৩৮.গবেষণা কোন প্রকারের শব্দ? (ক) পারিভাষিক (খ) যৌগিক (গ) যোগরূঢ় (ঘ) রূঢ়ি ৩৯.মরি মরি কী সুন্দর প্রভাতের রূপ। এখানে ‘মরি মরি’ কী পদ? (ক) অনন্বয়ী (খ) সমুচ্চয়ী (গ) অনুসর্গ (ঘ) অনুকার ৪০.‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? (ক) অন্তরীণ (খ) সন্ন্যাসী (গ) বন্দী (ঘ) স্বাধীন ৪১.অনুবাদের ওপর নাম কী? (ক) ভাষান্তর (খ) বিরচন (গ) অনুসরণ (ঘ) অনুকরণ ৪২.The tree is in flower-এর সঠিক অনুবাদ কোনটি? (ক) গাছটিতে ফুল আছে (খ) গাছটি ফুলে ভরা (গ) গাছটিতে ফুল আছে (ঘ) গাছটিতে ফুল ধরবে ৪৩.A language never stands still-এর সঠিক অনুবাদ কোনটি? (ক) ভাষার গতি জানা যায় না (খ) ভাষা দাঁড়াতে পারে না (গ) ভাষা পরিবর্তন হয় না (ঘ) ভাষা কখনও থেমে থাকে না। ৪৪.কোন পত্র আসলে পত্র নয়? (ক) ব্যক্তিগত (খ) মানপত্র (গ) আবেদনপত্র (ঘ) চুক্তিপত্র ৪৫.পত্র রচনার সময় অবশ্য বর্জনয়ি কোনটি? (ক) সহজভাষা (খ) অলংকৃত ভাষা (গ) সর্বপ্রকার বাহুল্য (ঘ) সংক্ষিপ্ত ভাষা ৪৬.কোন পত্রে ব্যক্তি হূদয়ভাব প্রধান্য পায় বলে তাতে সাহিত্যগুণ পাওয়া যায়? (ক) ব্যক্তিগতপত্রে (খ) ব্যবহারিকপত্রে (গ) অভিযোগপত্রে (ঘ) প্রতিবেদনে ৪৭. কোন বিষয়টি চিঠির ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ? (ক) শিরোনাম (খ) সম্ভাষণ (গ) পত্র লেখকের স্বাক্ষর (ঘ) পত্রগর্ভ ৪৮.অনুবাদ কোন ধরনের হবে তা কীসের ওপর নির্ভর করে? (ক) লেখকের স্টাইলের ওপর (খ) বিষয়ের ওপর (গ) অনুবাদকের পারদশিতার ওপর (ঘ) অনুবাদকের ভাষা আন্দোলনের ওপর ৪৯.পোস্ট কোড কী জন্য ব্যবহূত হয়? (ক) সীমা নির্ধারণের জন্য (খ) অঞ্চল নির্দেশ করার জন্য (গ) অঞ্চলকে বাদ দেওয়া জন্য (ঘ) সহজে রাস্তা খুঁজে পেতে ৫০.কোনটির আক্ষরিক অনুবাদ হয় না? (ক) প্রবাদ প্রবচন (খ) মিশ্র শব্দ (গ) তত্সম (ঘ) বিদেশি শব্দ উত্তরমালা: ৩১. ক), ৩২. খ), ৩৩. ঘ), ৩৪. গ), ৩৫. খ), ৩৬. গ), ৩৭. খ), ৩৮. ঘ), ৩৯. ক), ৪০. খ), ৪১. ক), ৪২. খ), ৪৩. ঘ), ৪৪. খ), ৪৫. গ),৪৬. ক), ৪৭. ঘ), ৪৮. খ), ৪৯. খ), ৫০. ক),