সিরিয়ায় প্রিতিদিনই মারা যাচ্ছে শিশু। সোমবার মারা গেছে ১৩জন। আগের দিনও মারা গিয়েছিল ১৪জন শিশু। প্রতিদিন মূলত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের কাছ থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে শিশু মৃত্যুর হার দুশ্চিন্তায় ফেলে দেয়ার মতোই। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার দামেস্কে বাশার আল-আসাদের অনুগত বাহিনীর হামলায় হতাহতদের মধ্যে ১৩জনই শিশু। সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন, নিহত শিশুদের বয়স ৬ থেকে নয় বছর। —ডয়চে ভেলে
