পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে ভূতাত্ত্বিক জরিপ চালাবে চীন। দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে সমপ্রতি জাপানের সঙ্গে দেশটির তীব্র বিরোধ চলছে। খবর এএফপির।
চীনের সরকারি বার্তা সংস্থা গতকাল মঙ্গলবার সরকারি ভূতাত্ত্বিক সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেছে, চীনের ভূখণ্ডে যে দ্বীপপুঞ্জের অবস্থান তা চিহ্নিত করার অংশ হিসেবে এ জরিপ চালানো হবে। উল্লেখ্য, চীনে এই দ্বীপপুঞ্জ দিয়ায়ু ও জাপানে সেনকাকু নামে পরিচিত। এটি বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে।
