ইরাকে সংসদ সদস্যসহ নিহত সাত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:৫০
ইরাকের ফাল্লুজা শহরে আত্মঘাতী বোমা হামলায় দেশটির সংসদ সদস্যসহ মোট সাতজন নিহত হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে জানানো হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে হত্যা চেষ্টার কয়েক দিনের মধ্যে একইভাবে এই হামলার ঘটনা ঘটল। দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সরকারের সুন্নি সংসদ সদস্য ইফান সাদুন আল ইসাবি (৩৭) ফাল্লুজা ও আমিরিয়ার মধ্যবর্তী একটি সড়কে থেমে তার অবস্থা নিরূপণ করতে গাড়ি থেকে বার হন। এ সময় এক ছদ্মবেশি লোক এসে তাকে জড়িয়ে ধরে এবং বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ইসাবিসহ তার চার দেহরক্ষী এবং দুইজন বেসামরিক লোক নিহত হয়।