রাজধানীর শাহবাগে পাওনা টাকা চাইতে গিয়ে দুই ব্যক্তি লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী গিয়াস উদ্দিন শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে। মুগদাপাড়ার ঝিলপাড়ের কামাল হোসেন ও নাসির উদ্দিন হাওলাদার কেরানীগঞ্জের গিয়াস উদ্দিনের কাছ থেকে গত বছর বিভিন্ন দফায় ৫ লাখ টাকা ধার নেয়। ৬ মাসের মধ্যে এই টাকা ফেরত দেয়ার চুক্তি হয়। পরে কামাল হোসেন ঐ টাকা ফেরত দিতে অস্বীকার করেন। সর্বশেষ গত ১০ জানুয়ারি ঐ টাকা ফেরত দেয়ার কথা ছিল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে বিকালে কামাল হোসেন ও নাসির উদ্দিন উপস্থিত হয়ে তারা গিয়াস উদ্দিন ও তার বাবাকে মারধর করে জোরপূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। স্ট্যাম্পে টাকা পরিশোধ করা হয়েছে বলে লেখা রয়েছে।
