এক জরিপে যুক্তরাষ্ট্রের দর্শকরা জানিয়েছেন, অস্কারে তাদের পছন্দ লিংকন এবং স্টিভেন স্পিলবার্গ। জরিপটি চালিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস শহরেই এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সেরা ছবি, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, কলা-কুশলীদের হাতে তুলে দেয়া হবে অস্কার। জরিপে অংশ নেয়া দর্শকদের শতকরা ৩৬ ভাগের বিবেচনায় অস্কারে সেরা পরিচালক হয়া উচিত স্টিভেন স্পিলবার্গের। তার লিংকন ছবিই পেয়েছে সবচেয়ে বেশি ভোট। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ নিয়ে নির্মিত এ ছবির প্রতি দর্শকদের বিশেষ দুর্বলতা আরো কয়েকটি ক্যাটাগরিতেও প্রকাশিত। আব্রাহাম লিংকনের চরিত্র রূপায়ণ করা ড্যানিয়েল ডি লুইস তার জরিপের ফলাফলে পরিষ্কার অস্কার জয়ী। এমনকি পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী হিসেবেও যুক্তরাষ্ট্রের দর্শকরা দেখতে চেয়েছেন একই ছবিতে অভিনয় করা টমি লি জোন্স এবং স্যালি ফিল্ডের অস্কার জয়ের গর্বে ভরা হাসি।—ডয়চে ভেলে
