জান্তা সমর্থকের চাঁদা নেয়ার পক্ষে সুকি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:২৫
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু কি শুক্রবার দলের শিক্ষা তহবিলে সাবেক সামরিক জান্তার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। দেশটির বিরোধী দলীয় নেত্রী সু কি বলেন, ভালো কাজে দান করতে চাইলে তাদের দান করতে দিন। আমি বুঝতে পারি না, কেনো আমরা তাদের অর্থ নেবো না। অবৈধ অর্থ হলে আমরা নেবো না, আর বৈধ অর্থ হলে ভালো কাজের জন্য নেবো না কেনো? সু কি’র রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সাবেক জেনারেলদের কাছ থেকে চাঁদার অর্থ গ্রহণের সিদ্ধান্ত নেয়ায় অনেকে বিস্মিত হয়েছেন। গত ডিসেম্বরে একটি তহবিল সংগ্রহ কনসার্টে এনএলডি ৫ লাখ ৮০ হাজার ডলার সংগ্রহ করে। এই কনসার্টের মুনাফার অর্থ তারা ১০ হাজার শিক্ষার্থীর শিক্ষা ব্যয় মেটাতে ব্যয় করবে।