যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাব অর্ধেকেরও বেশি আমেরিকানদের সমর্থন পেয়েছে। শুক্রবার প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জরিপে দেখা যায়, দেশটির ৫৩ শতাংশ মানুষ বলেছেন, প্রেসিডেন্টের ঐ প্রস্তাব কংগ্রেসে ভোটের জন্য পাঠানো হোক এবং ৪১ শতাংশ ভিন্ন মত দিয়েছেন। জরিপে বলা হয় প্রেসিডেন্ট ওবামার প্রস্তাব অত্যন্ত সুদুরপ্রসারি। কারণ এ প্রস্তাবটি এমন একটি সময় এসেছে যার কিছু দিন আগে দেশটির কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত হয়। যার মধ্যে ২০ জনই ছিল শিশু। এ জরিপে দেখা যায়, ৮১ শতাংশ ডেমোক্রেট, ৭৫ শতাংশ উদারপন্থি এবং ২২ শতাংশ রিপাপলিকান, ২৭ শতাংশ রক্ষণশীল ঐ প্রস্তাবে সমর্থন দেয়।
