যুক্তরাজ্যে ব্যাপক তুষারপাত হিথ্রোয় ৫০০ ফ্লাইট বাতিল

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:০৪
যুক্তরাজ্য জুড়ে শনিবারও ব্যাপক তুষারপাত হয়েছে। ইংল্যান্ডের উত্তর-পূর্ব, স্কটল্যান্ডের পূর্বাঞ্চল এবং আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলের অনেক স্থান তুষারপাতের ফলে বরফাচ্ছাদিত হয়ে গেছে। এসব স্থানে আবহাওয়ার অবনতি এবং ঠাণ্ডা পরিস্থিতি আরো বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে, তুষারপাতের ফলে শুক্রবার যুক্তরাজ্যের যোগাযোগ ব্যবস্থায়ও বিঘ্ন ঘটে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিমান উঠা-নামায় বিলম্ব হয়। এর ফলে শুক্রবার ৪শ’ এবং শনিবার ১০০ ফ্লাইট বাতিল করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা কমে গিয়ে বরফ জমার কারণে এরকম সমস্যা তৈরি হওয়ার আরো আশংকা রয়েছে।