জুুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ১৯:১১
বহুনির্বাচনি মডেল প্রশ্ন গতকালের পর ১৪। ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘নিলাজ ফুলটা তুমি’- এখানে ‘নিলাজ’ ফুলটা কাকে বুঝানো হয়েছে? ক. রাজা খ. উপেন গ. জন্মভূমি ঘ. মালি ১৫। ‘মংড়ুর পথে’ ভ্রমণ কাহিনীটি রচনা করে লেখক মূলত কী চেয়েছেন? ক. দেশ-কালভেদে মানুষের বসবাসের ধরণ খ. বিশেষ একটি অধিবাসী সমপ্রদায়কে মূল্যায়ন গ. ভ্রমণ কাহিনীটি উল্লিখিত স্থানকে নতুনভাবে উপস্থাপন ঘ. লেখকের মনের ইচ্ছাকে প্রকাশ করার জন্য ১৬। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে সংস্কারক হিসেবে লেখক কোন চরিত্রটিকে দেখিয়েছেন? ক. নগেন খ. পরাশর ডাক্তার গ. পরেশ ঘ. নগেনের মামা ১৭। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কল্পনার পাশাপাশি আর কোন দিকটি ফুটে উঠেছে? ক. জেলের প্রতি মায়া মমতার খ. মাঝির প্রতি করুণা ও শ্রদ্ধার গ. বোনের প্রতি দায়িত্ব ও আদরের ঘ. পিতা-মাতার প্রতি কর্তব্যের নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও: “অবারিত মাঠ, গগণললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি।” ১৮। উদ্দীপকটিতে ‘দেশ’ কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে i. পল্লি বাংলার রূপ বৈচিত্র্য ii. পল্লি প্রকৃতির শীতল পরশ iii পল্লির প্রাকৃতির সৌন্দর্য নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i,ii ও iii উদ্দীপকটি পড় এবং ১৯ নং প্রশ্নের উত্তর দাও: কবি কাজী নজরুল অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। আর তাইতো তাঁর ‘কাণ্ডারি হুঁশিয়ার’ কবিতায় দেখা যায়- “হিন্দু না ওরা মুসলিম ? ঐ জিজ্ঞাসে কোন্ জন?/ কাণ্ডারি, বল ডুবিছে মানুষ সন্তান মোর মার।” ১৯। উদ্দীপকে কাজী নজরুল ইসলামের চেতনার সাথে লালনেরও একই চেতনার মিল খুঁজে পাওয়া যায় ‘মানবধর্ম’ কবিতায় যে চরণে- ক. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই খ. নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ জগত্ ভরিয়া দেখিলাম সবই একই মায়ের পুত গ. খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ঘ. সব লোকে কয় লালন কী জাত সংসারে লালন কয়, জেতের কী রূপ, দেখলাম না এ নজরে ২০। ডানপার্শ্বের চিত্রে ফুটে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পাঠ্য বইয়ের যে/ যেগুলো অধ্যায়ের সাথে মিল রয়েছে, তা হলো- i. আবার আসিব ফিরে ii. দেশ iii. নদীর স্বপ্ন নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ.i,ii ও iii ২১। ‘আবার আসিব ফিরে’ কবিতাটির মূলভাব কোনটি? ক. গ্রামের সৌন্দর্য প্রকাশ খ. প্রকৃতির মধ্যে নিজেকে প্রকাশ গ. পশু-পাখির মধ্যে নিজেকে প্রকাশ ঘ. মমত্ববোধের জাগরণ ২২। বাংলাদেশে কোন থিয়েটার মুস্তফা মনোয়ার আধুনিকতা প্রচলন করেন? ক. ঢাকা থিয়েটার খ. পাপেট থিয়েটার গ. নাট্যদল থিয়েটার ঘ. নাট্যকলা থিয়েটার ২৩। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ডি.লিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? ক. ঢাকা খ. কলকাতা গ. অক্সফোর্ডঘ. কেমব্রিজ ২৪। ‘দেওঘরের স্মৃতি’ গল্পের নামকরণ কোন যুক্তিতে ‘অতিথির স্মৃতি’ রাখা যুক্তিযুক্ত? ক. দেওঘরকে তেমন গুরুত্ব দেওয়া যায় নি, তাই খ. গল্পের সমগ্র বিষয় অতিথির চোখে দেখা গ. অতিথির স্মৃতি দেওঘরে ফেলে গিয়েছিল ঘ. দেওঘরে রোগমুক্তি ঘটেছে বলে ২৫। ‘নদীর স্বপ্ন’ কবিতাটির উদ্দেশ্য- i. কল্পনা শক্তির প্রসার ঘটবে ii. প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়বে iii. দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ.iii ঘ.i,ii ও iii ২৬। ‘সব সুন্দরই সরাসরি প্রয়োজনে বাইরে’- এর কারণ কী? ক. প্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে খ. অপ্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে গ. প্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে ঘ. অপ্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে ২৭। ‘দেশ’ কবিতার প্রথম স্তবকে চরণের সংখ্যা কত? ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪ নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও: ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়? দাসত্বের শৃঙ্খল বল, কে পরিবে পায় হে? কে পরিবে পায়?’ ২৮। উদ্দীপকের মূলভাবের সাথে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণের যে/ যেগুলো দিকের ইঙ্গিত বহন করে- i. শোষণের ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ iii. স্বাধীনচেতা মনোভাব নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ.iii ঘ.i,ii ও iii ২৯। রহমত কেন হাউমাউ করে কান্না করতে যাচ্ছিল? ক. মোড়লের রোগ ভালো না হওয়ার ভয়ে খ. মোড়ল কর্তৃক প্রতারিত হওয়ার কারণে গ. মোড়লের রোগ সম্পর্কে কবিরাজের কথা শুনে ঘ. মোড়লের জন্য সুখী মানুষের জামা না পাওয়ায় নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও: বিশ্বে পুরুষের পাশাপাশি নারীরাও সাহসিকতার সাথে কাজ করে সুনাম অর্জন করছে। বাংলাদেশের নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাসরিন ২০১২ সালে পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট - এর চূড়ায় দেশের পতাকা উত্তোলন করে ইতিহাসের পাতায় নাম লেখেন। ৩০। উদ্দীপকে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে- i. নারীর সাহসিকতা ii. নারীর অবদান iii. নারীর কল্যাণপথে এগিয়ে চলা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ.i,ii ও iii ৩১। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’- এ উক্তিটি ‘জাগো তরে অরণ্য কণ্যারা’ কবিতার যে কারণে মূল প্রতিবাদ্য বিষয়- i. পরিবেশ দূষণ রোধে ii. অরণ্য নিধন রোধে উত্সাহিত করতে iii প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ.i,ii ও iii ৩২। ‘পড়ে পাওয়া’ গল্পে বিধু কীসের প্রতীক? ক. নির্ভরতারখ. অভিজ্ঞতারগ. বিদ্বানের ঘ. দুরন্তের ৩৩। ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি ৩৪। মুগল সম্রাট আকবর কীসের সমন্বয় সাধন করে বাংলা সন চালু করেন? ক. ইংরেজি খ্রিষ্টাব্দের সঙ্গে চান্দ্র হিজরি সন খ. চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌরসন গ. আরবি সনের সাথে চান্দ্র হিজরি সন ঘ. ফারসি সনের সঙ্গে চান্দ্র হিজরি সন ৩৫। ‘একুশের গান’ কবিতার মূল সুর হলো- i. বাঙালির আত্মত্যাগ ii. শহিদদের স্মরণ iii. শোষণের বিরুদ্ধে সোচ্চার কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii ৩৬। সংস্কৃত ভাষাকে বাংলার জননী বলা হত কেন? ক. বাংলাকে সংস্কৃতের কন্যা ভেবে খ. পণ্ডিতদের সংস্কৃত প্রীতির জন্য গ. উচ্চশ্রেণীর লোকেরা সংস্কৃত ব্যবহার করত বলে ঘ. সংস্কৃতের অনেক শব্দ বাংলায় ব্যবহার করত বলে ৩৭। ‘একুশের গান’ প্রথম ছাপা হয় কত সালে? ক. ১৯৫১ সালে খ. ১৯৫২ সালে গ. ১৯৫৩ সালে ঘ. ১৯৫৪ সালে ৩৮। নববর্ষের প্রধান সর্বজনীন উত্সব কয়টি? ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি উত্তর:১৪। গ ১৫। ক ১৬। খ ১৭। গ ১৮। ঘ ১৯। ঘ ২০। ঘ ২১। খ ২২। খ ২৩। ক ২৪। খ ২৫। ঘ ২৬। ঘ ২৭। ক ২৮। ঘ ২৯। ক ৩০। ঘ ৩১। ঘ ৩২। খ ৩৩। ক ৩৪। খ ৩৫। ঘ ৩৬। ক ৩৭। গ ৩৮। গ