সিরিয়ার দেরা প্রদেশে আত্তায়ীর গুলিতে নিহত হয়েছেন আল জাজিরার ফ্রি ল্যান্স সাংবাদিক মোহাম্মেদ আল হোরানি। দেরার বুশরা আর হারির এলাকায় কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হন ৩৩ বছর বয়স্ক এই সাংবাদিক। মোহাম্মেদ আল হোরানি তার ছদ্মনাম। এঘটনার পর আল জাজিরার একজন মুখপাত্র জানিয়েছেন, কর্মীদের ওপর হামলার কারণে আল জাজিরার সম্পাদকীয় নীতিমালায় কোন পরিবর্তন হবে না।
