ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদা সদস্যসহ আটজন নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২০:৪৮
ইয়েমেনের মারিব প্রদেশে মার্কিন ড্রোন হামলায় আটজন নিহত হয়েছে। এদের মধ্যে দু’জন আল কায়েদার সদস্য রয়েছে। ইয়েমেনের এক সামরিক কর্মকর্তা বলেন, মারিব প্রদেশের অ্যাবিইডা উপত্যকা এলাকায় মার্কিন হামলায় ঐ হতাহতে ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় ঐ হামলায় নিহত আল কায়েদার দু’সদস্য সৌদি নাগরিক বলে এক বার্তা সংস্থা জানায়। এদের মধ্যে একজনের নাম ইসমাইল বিন জামিল।