সৃজনশীল মডেল প্রশ্ন
সময় ঃ ২ ঘণ্টা পূর্ণমান ঃ ৪০
(দ্রষ্টব্য ঃ দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে।)
ক-বিভাগ-উদ্ভিদ বিজ্ঞান
০১। নিচের ছবিটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. লাইকেন কী ? ১
খ. দ্বি-নিষেক কাকে বলে ? ব্যাখ্যা দাও। ২
গ. চিত্রে A ও B চিহ্নিত অংশের গঠন ও কাজ ব্যাখা কর। ৩
ঘ. শৈবাল ও মসবর্গীয় উদ্ভিদ পরিবহন টিস্যু ছাড়াই বাঁচতে পারে, উক্তিটির পক্ষে যুক্তি দাও। ৪
০২।নিচের বিক্রিয়াটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
C6H12O6+6O2 6CO2+6H2O+38ATP
ক. ফুল কী ? ১
খ. ম্যাক্রোমৌল বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকের বিক্রিয়াটির বিভিন্ন ধাপ চিত্র সহ ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘উদ্দীপকের বিক্রিয়াটি সকল জীবকোষেই সংগঠিত হয়’ উক্তিটি বিশ্লেষণ কর। ৪
খ-বিভাগ-প্রাণিবিজ্ঞান
০৩। নিচের উদ্দীপকটির পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
জীব বিজ্ঞান ক্লাসে একদিন একজন শিক্ষক ছাত্রদেরকে ব্যাঙের পৌষ্টিক তন্ত্রের একটি
ছবি দেখিয়ে ছাত্রদেরকে ব্যাঙের খাদ্য গ্রহণ ও পরিপাক সম্পর্কে ধারণ দিচ্ছিলেন। ছবিটিতে থলির মত একটি অঙ্গ দেখা গেলো। এছাড়া ইংরেজীতে U এর মত, সরু প্যাঁচানো নানীর মত ও পাতার অঙ্গ দেখিয়ে তিনি ছাত্রদের এসব অঙ্গের কাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিলেন।
ক. করোটি কী ? ১
খ. পৌষ্টিক তন্ত্র কাকে বলে ? ২
গ. উদ্দীপকে থলির মত দেখা অঙ্গটিতে ব্যাঙের পরিপাকের ব্যাখ্যা দাও। ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত ইংরেজী U এরমত অংশের সাথে পাতার মত অঙ্গের কার্যাবলী বিশ্লেষণ কর। ৪
০৪। নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলো উত্তর দাওঃ-
ক. রুইমাছের বৈজ্ঞানিক নাম কী ? ১
খ. অ্যামিবয়েড চলন কী ? ব্যাখ্যা দাও। ২
গ. চিত্রের A, B ও D অংশের গঠন ও কাজ বর্ণনা কর। ৩
ঘ. দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের কাজের সমন্বয় সাধনে চিত্রটির ভূমিকা বিশ্লেষণ কর। ৪
গ-বিভাগ-সমন্বিত অংশ
০৫। নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
ক. DNA কী ? ১
খ. নিউক্লিয়াসের কাজ কী ? ২
গ. উদ্দীপকের উল্লেখিত ধাপটির পরের দুটি ধাপের গঠন বৈশিষ্ট্যা ব্যাখ্যা কর। ৩
ঘ. প্রাণীর দৈহিক বৃদ্ধি ও ক্ষয় পূরনে মাইটোসিসের গুরুত্ব অপরীসিম-উক্তিটির ব্যাখ্যা দাও। ৪
০৬।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও ঃ-
কোন একটি নির্দিষ্ট স্থানে বা অঞ্চলে জীব ও জড় সমপ্রদায়ের মধ্যে পারস্পারিক ক্রিয়ার ফলে যে নিবিড় সম্পর্কে গড়ে উঠে তাকে ইকোসিস্টেম বলে। ইকোসিস্টেমের উপাদানের দিক বিবেচনা করলে প্রত্যেক স্থানের ইকোসিস্টেম একই ধরনের হবে। কেননা এদের প্রত্যেকটির মধ্যে একটি স্ব-ভোজী ও একটি পরভোজী উপাদান রয়েছে। কিন্তু যে সব জীব দ্বারা উপাদান গুলি গঠিত তারা ইকোসিস্টেমের উপর নির্ভর করে ভিন্নতর হয়।
ক. রাজকীয় জেলী কী ? ১
খ. জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বুঝ ? ২
গ. একটি পুকুরের ইকোসিস্টেম ব্যাখ্যা কর। ৩
ঘ. উত্পাদকের অনুপস্থিতিতে একটি ইকোসিস্টেমে কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে তুমি মনে কর। তোমার মতামত সাপেক্ষে যুক্তি দাও। ৪
