সৃ জ ন শী ল ক র্না র

সৃজনশীল প্রশ্নোত্তর অনুশীলন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:২৮
প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত রবিবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য রসায়নবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়। আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (রসায়নবিজ্ঞান) নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত একটি জৈব যৌগের বাষ্প ঘনত্ব 23। এতে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ যথাক্রমে 13.04% ও 34.78%। ক. সালফারের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? খ. N2 ও 2N এর মধ্যে পার্থক্য কী? গ. হাইড্রোকার্বনটির স্থূল সংকেত নির্ণয় কর। ঘ. “অজানা যৌগটি সুনিশ্চিতভাবে নির্ণয় করার প্রয়োজনীয় সকল তথ্য উদ্দীপকে আছে” - উক্তিটি মূল্যায়ন করো। নমুনা উত্তর ক. সালফারের একটি অণুতে আটটি পরমাণু বিদ্যমান। খ. N2 হল নাইট্রোজেন নামক মৌলের আণবিক সংকেত। এটি দিয়ে নাইট্রোজেনের 1টি অণুকে বুঝায় যা 2টি পরমাণু নিয়ে গঠিত। অন্যদিকে, 2N দ্বারা নাইট্রোজেনের 2টি অসংযুক্ত পরমাণুকে বুঝায়। কিন্তু এটি দিয়ে নাইট্রোজেনের সংকেত কিংবা প্রতীক কিছুই বুঝায় না। গ. দেওয়া আছে, জৈব যৌগটির হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমান যথাক্রমে 13.04% ও 34.78%। যেহেতু কোনো যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা পরিমাণের যোগফল 100 হতে হবে, তাই উক্ত যৌগটিতে কার্বনের পরিমাণ = 100 – (13.04 + 34.78) = 100 – 47.82 = 52.18% আমরা জানি, যে কোনো মৌলের পরমাণুর মোল সংখ্যা = শতকরা সংযুক্তি  পারমাণবিক ভর সুতরাং C পরমাণুর মোল সংখ্যা = 52.18  12 = 4.35 H পরমাণুর মোল সংখ্যা = 13.04  1 = 13.04 O পরমাণুর মোল সংখ্যা = 34.78  16 = 2.17 এ তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা 2.17 দ্বারা ভাগফলসমূহকে আবারো ভাগ করলে পাওয়া যাবে যথাক্রমে 2, 6 ও 1 সুতরাং যৌগটির C, H ও O – এর পরমাণু সংখ্যার অনুপাত = 2:6:1 অর্থাত্ যৌগটির স্থূল সংকেত = C2H6O ঘ. ‘গ’ নম্বর প্রশ্নের উত্তরে আমরা পাই যৌগটির স্থূল সংকেত = C2H6O তাহলে, স্থূল সংকেতের আণবিক ভর = 12x2 + 1x6 + 16 = 46 দেয়া আছে যৌগটির বাষ্প ঘনত্ব = 23 তাহলে যৌগটির আণবিক ভর = 23 x 2 = 46 ধরি, যৌগটির আণবিক সংকেত = (C2H6O)n সুতরাং এইক্ষেত্রে n = প্রকৃত আণবিক ভর  স্থূল সংকেতের আণবিক ভর = 46  46 = 1 সুতরাং যৌগটির আণবিক সংকেত = (C2H6O)1 = C2H6O আমরা জানি, জৈব যৌগের ক্ষেত্রে একই আণবিক সংকেত দিয়ে ভিন্ন ভিন্ন আণবিক গঠনের একাধিক যৌগ থাকতে পারে। যেমন C2H6O সংকেত বিশিষ্ট যৌগের নিম্নরূপ দুইটি যৌগ হতে পারেঃ একটি হল ইথানল যার আণবিক গঠন হল CH3- CH2-OH ও অন্যটি হল ডাই মিথাইল ইথার যার আণবিক গঠন হল CH3-O-CH3 যেহেতু উদ্দীপকে দেওয়া নেই যৌগটি কোন সমগোত্রীয় শ্রেণীর বা এর কার্যকরী মূলক কোনটি, সেহেতু আমরা উদ্দীপকের প্রদত্ত তথ্যানুসারে নিশ্চিতভাবে বলতে পারবনা যৌগটি কোনটিঃ ইথানল নাকি ডাই মিথাইল ইথার। আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (রসায়নবিজ্ঞান) A, B, C, D, E, ও F হলো ছয়টি মৌলের কাল্পনিক প্রতীক। মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 4, 5, 7, 9, 10, 12। ক. প্রদত্ত মৌলগুলোর মধ্যে কোন মৌলটি নিষ্ক্রিয় গ্যাস? খ. A মৌলটি একটি ধাতু কেন, ব্যাখ্যা করো। গ. D ও F মৌলের মধ্যে কীভাবে রাসায়নিক বন্ধন গঠিত হবে, ব্যাখ্যা করো। ঘ. “প্রদত্ত মৌলগুলোর মধ্যে A এর পারমাণবিক আকার সবচেয়ে কম এবং F এর পারমাণবিক আকার সবচেয়ে বেশি” – উক্তিটি মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং রবিবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো। তোমাদের মতামত এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায় ইমেইল:[email protected] মোবাইল :01681035797