তালেবান বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন প্রিন্স হ্যারি!

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২০:০১
আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন প্রিন্স হ্যারি। সেখানে মোতায়েনকৃত ব্রিটিশ সেনাবাহিনীতে পাঁচ মাস দায়িত্ব পালন শেষে এ কথা জানিয়েছেন তিনি। আফগানিস্তানে একটি অ্যাপাচি হেলিকপ্টারের কো-পাইলট গানার হিসাবে তার অভিজ্ঞতার কথাও বর্ণনা করেছেন তিনি। হ্যারি বলেন, আমাদের প্রথম কাজ হলো, সাধারণ মানুষ এবং বিদেশি সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। এরপর যদি আমাদের সেনাদের লক্ষ্য করে কেউ গুলি ছুঁড়ে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তখন তো আমরা বসে থাকতে পারি না। অ্যাপাচি হেলিকপ্টারের কো-পাইলট গানার হিসাবে দায়িত্ব পালনকালে তালেবানদের উদ্দেশে গুলি ছুঁড়েছেন জানিয়ে হ্যারি বলেন, ???আমি মনে করি, একটি মানুষের জীবন বাঁচাতে একজন তালেবান বিদ্রোহীর জীবন নিতে হয়েছে। তিনি আরো মন্তব্য করেন, এটা আমার জন্য একটি ধ্রুপদী উদাহরণ যেখানে আমি একজন প্রিন্সের চেয়ে অনেক বেশি একজন সামরিক ব্যক্তি। তালেবানের শক্তিশালী ঘাঁটি হিসেবে চিহ্নিত হেলমান্দ প্রদেশে দায়িত্ব পালন করেছেন হ্যারি। আফগানিস্তানে নির্ধারিত কর্মসময় শেষ করে প্রিন্স তিনি গত সোমবার আফগানিস্তান ত্যাগ করেন। জানা গেছে, আফগানিস্তানে থাকার সময় সাংবাদিকদের তার সাক্ষাত্কার নেয়ার অনুমতি দেয়া হয়েছিল। তবে শর্ত ছিল যে, তিনি আফগানিস্তান ত্যাগ করার আগে তা সম্প্রচার করা যাবে না।