ফিলিপাইনে আদালতে গুলি নিহত ৩

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২০:০২
ফিলিপাইনের আদালতে গুলির ঘটনায় তিনজন নিহত এবং অপর একজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সিবু শহরের আদালতে কানাডার এক নাগরিক এ ঘটনাটি ঘটায়। তবে ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটি মামলা চলছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ডাক্তার ও তার ব্যক্তিগত আইনজীবী নিহত হয় এবং আহত হয়েছে রাষ্ট্রপক্ষের এক আইনজীবী। পরে ঐ ব্যক্তি নিজের উপর গুলি চালায়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।