প্রযুক্তি ব্যক্তিত্ব : ওয়ালটার ব্রাইট

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলোর মধ্যে শুরুর দিকের একটি ল্যাংগুয়েজের নাম ‘ডি’। ধারণা করা হয় ‘সি++’ থেকেই উত্পত্তি হয়েছে এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজটির। এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজটির উদ্ভাবকের নাম ওয়াল্টার ব্রাইট। শুধু তাই নয়, সি++ এর প্রথম কম্পাইলার ডেভেলপারও তিনিই। ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন ওয়াল্টার ব্রাইট। তিনি ক্যালটেক থেকে ১৯৭৯ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ডিজিটাল মার্সে তিনি তার কর্মজীবন শুরু করেন। এখানেই তিনি প্রোগ্রামার হিসেবে কাজ করতে শুরু করেন। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে কাজ করতে করতেই তিনি বিভিন্ন ল্যাংগুয়েজের জন্য কম্পাইলার লেখা শুরু করেন। আর তাতে সফলও হন। এর ধারাবাহিকতাতেই তিনি ‘ডি’ ল্যাংগুয়েজটি লিখতে সমর্থ হন। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে কাজ করার পাশাপাশি ওয়াল্টার অনেকগুলো বইও লিখেছেন। এ ছাড়া বিভিন্ন জার্নালে তার লেখা প্রবন্ধও রয়েছে অনেক।