জেনে নিন : ড্রাইভ নোটপ্যাড

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২০:৩৫
ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আমাদের সকলেরই প্রয়োজন হয় বিভিন্ন ওয়েব পেজ বুকমার্ক করার। এর জন্য প্রতিটি ব্রাউজারেই রয়েছে বুকমার্ক করার ব্যবস্থা। তবে যারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন, তারা অনলাইনেও বুকমার্ক করতে গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এ রকম একটি এক্সটেনশনের নাম ডিগো ওয়েব। যেকোনো পেজ বুকমার্ক করা এবং আর্কাইভ করার জন্য ব্যবহার করা যায় এটি। সাথে ক্যাপচার করা এবং স্ক্রিনশট নেওয়ার মতো সুবিধাও রয়েছে এতে। রয়েছে বিভিন্ন ট্যাগ বা টাইটেল দিয়ে সার্চ করার সুবিধা। http://goo.gl/iCJDS লিংক থেকে ইন্সটল করে নিতে পারবেন এই এক্সটেনশনটি।