দিল্লি ধর্ষণকাণ্ডের ৫ আসামির বিচার দ্রুত বিচার আদালতে শুরু হচ্ছে আজ রুদ্ধদ্বারে। বিচারে পক্ষপাতিত্ব হতে পারে, এ যুক্তিতে অভিযুক্ত একজন বিচারপর্ব দিল্লির বাইরে স্থানান্তরিত করার আর্জি জানালে, এ সিদ্ধান্ত হয়। বিশেষ আদালতের বিচারক আগের ম্যাজিস্ট্রেটের নির্দেশ বহাল রেখে জানান, মামলার সঙ্গে যুক্ত নয়, এমন কেউ আদালত কক্ষে উপস্থিত থাকতে পারবেন না। মিডিয়ারও প্রবেশ নিষেধ। শুধু তাই নয়, শুনানির কোনো রিপোর্ট বা বিবরণ প্রকাশ করা যাবে না। —ডয়চে ভেলে
