সংবাদ কণিকা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:৪২
বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ১৭ বাগদাদের দক্ষিণে মাহমুদিয়া শহরের এক সেনা তল্লাশিকেন্দ্রের কাছে দাঁড় করে রাখা বিস্ফোরকভর্তি গাড়ি বিস্ফোরিত হয়ে ৫ জন নিহত হয়েছে। এর পরপরই বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজি শহরতলীতে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে বলে জানায় কর্মকর্তারা। পরবর্তী আরেকটি বোমা বিস্ফোরণে উত্তরের শিয়া অধ্যুষিত এলাকায় নিহত হয় ৫ জন। এ সমস্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। রয়টার্স এক সন্তান নীতি থেকে সরতে পারে চীন সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে চীনের কর্মক্ষম জনশক্তি প্রথমবারের মতো হ্রাস পেয়েছে বলে জানা গেছে। চীনের বর্তমান কর্মক্ষম জনশক্তির পরিমাণ প্রায় ৯৩ কোটি । ওই পরিসংখ্যানে জানানো হয়েছে, বর্তমান নীতি বজায় থাকলে ২০২৫ সাল থেকে এই জনশক্তির পরিমাণ বছরে এক কোটি হারে হ্রাস পেতে থাকবে। বিপরীতে, বর্তমানের ২০ কোটি নির্ভরশীল প্রবীণ মানুষের সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৩৬ কোটিতে গিয়ে পৌঁছাবে। চীনের রেনমিং বিশ্ববিদ্যালয়ের জনমিতির অধ্যাপক গু বাওচ্যাং বলেন, এভাবে চলতে থাকলে, ট্যাক্স দেয়ার মতো কেউ থাকবে না, কোনো কর্মক্ষম মানুষ থাকবে না, এমনকি বয়স্কদের দেখার জন্যও কাউকে পাওয়া যাবে না। এসব কারণে চীন তার এক সন্তাননীতি পুনর্বিবেচনা করবে বলেই ধারণা করা হচ্ছে। রয়টার্স সাবেক ‘মিস্টার ইন্ডিয়া’র লাশ উদ্ধার মঙ্গলবার কেরালার ত্রিশুরে নিজ বাড়ির সিলিং থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় ৩৪ বছর বয়সী রেক্স ভারজেসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২০০৭ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ী অবিবাহিত রেক্স স্বল্প সময়ের জন্য ভারতীয় রেল বিভাগে কাজ করেছেন। কিন্তু বতর্মানে তিনি বেকার ছিলেন। তার আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এনডিটিভি আত্মরক্ষায় নানা কৌশল দিল্লির নারীদের আত্মরক্ষার নানা কৌশলের প্রশিক্ষণ নেয়াসহ নারীচালক দেখে ট্যাক্সিক্যাবে ওঠা এমনকি মরিচের গুঁড়ার স্প্রে সঙ্গে নিয়ে রাস্তায় বেরোচ্ছে তারা। আগে-ভাগে কর্মস্থলও ত্যাগ করছেন কেউ কেউ। গত বছর ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সিনেমা দেখে ফেরার পথে দিল্লির একটি বাসে গণধর্ষণের শিকার হয় ২৩ বছর বয়সী সেই মেডিক্যাল ছাত্রী। কয়েকদিন পরে মারা যায় মেয়েটি। এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়। সমাজের সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চলে বিক্ষোভের পর বিক্ষোভ। রয়টার্স