পৃথিবীর সবচেয়ে
বড় গুহা
ভিয়েতনামের এক প্রত্যন্ত এলাকায়, একদম শেষ সীমানায়; লাওস সীমান্তের কাছে সান ডং গুহাটি পৃথিবীর সবচেয়ে বড় গুহা। শুধু ভিয়েতনাম কেভ নামেও এর পরিচিতি রয়েছে। ইংল্যান্ড আর ভিয়েতনামের এক যৌথ প্রত্নতাত্ত্বিক দল এই গুহাটি সবার সামনে নিয়ে আসে। সান ডং-এর মোটামুটি মাইল খানেক জায়গা ৪৬০ বাই ৪৬০ ফুট (৯১ বাই ৯১ মিটার) আয়তনের। বিডিনিউজ
‘বিশ্বরূপম’ নিষিদ্ধ
বিশ্বরূপম চলচ্চিত্রটি যেন কোনো প্রেক্ষাগৃহ আগাম বুকিং দিতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের মৌখিকভাবে নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। সমপ্রতি একটি বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটি দেখার পর কিছু মুসলিম সংগঠন আশঙ্কা প্রকাশ করে জানান, এটি ধর্মীয় সমপ্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর এরপরই প্রাদেশিক সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এনডিটিভি
জেনারেল জন অ্যালেন ইউরোপের ন্যাটো কমান্ডার মনোনীত
আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর সাবেক প্রধান জেনারেল জন অ্যালেনকে ইউরোপে ন্যাটোর কমান্ডার মনোনীত করা হয়েছে বলে হোয়াইট হাউস এ কথা জানায়। এর আগে গত মঙ্গলবার তাকে অসদাচরণের অভিযোগ থেকে মুক্তি দেয়ার কথা জানায় পেন্টাগন। ফ্লোরিডার এক অভিজাত নারী জিল কেলিকে ইমেইলে ‘অসঙ্গত’ বার্তা প্রদানের অভিযোগ ছিল অ্যালেনের বিরুদ্ধে। এ কারণে ইউরোপে ন্যাটোর কমান্ডার হিসেবে তার দায়িত্বগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। বিবিসি
আরেকদফা পারমাণবিক পরীক্ষা চালাবে উ. কোরিয়া
জাতিসংঘের নিন্দা প্রস্তাবের দুইদিন পর গতকাল বৃহস্পতিবার তৃতীয়দফায় পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এদিকে যুক্তরাষ্ট্রকে ‘দুষ্টবুদ্ধিপূর্ণ শত্রু’ আখ্যা দিয়ে তাদের বিষয়টি মাথায় রেখে আরো বেশি রকেট উেক্ষপণ করা হবে বলে জাতীয় প্রতিরক্ষা কমিশন সূত্রে জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ’ চলবে এবং এই শত্রুতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা কমিশন। আল জাজিরা
