মাগুরায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
গতকাল বৃহস্পতিবার থেকে মাগুরায় সাংবাদিকদের ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সকালে জেলা প্রশাসক মাসুদ আহমদ প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। সাংবাদিক আবুল খায়ের আবলুর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।