সভাপতি বেনজীর সম্পাদক নূরুল

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও রমনা জোনের ডিসি সৈয়দ নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— সহ-সভাপতি হাইওয়ে রেঞ্জ ডিআইজি আছাদুজ্জামান মিয়া এবং রংপুর রেঞ্জ ডিআইজি ইকবাল বাহার, ঢাকা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ডিএমপি ডিসি আনোয়ার হোসেন, যগ্ম-সাধারণ সম্পাদক ডিসিডিবি (উত্তর) মোল্লা নজরুল ইসলাম, ডিএমপি ডিসি ট্রাফিক (দক্ষিণ) আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক ডিএমপি এডিসি আবিদা সুলতানা প্রমুখ।