বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি সোমবার উন্মোচন করা হয়। কিন্তু এই জার্সির রঙ ও ডিজাইন সন্তুষ্ট করতে পারেনি ক্রিকেটপ্রেমীদের। জার্সি উন্মোচনের পর সমালোচনার ঝড় উঠে। এরপরই বিসিবি সিদ্ধান্ত নেয় জার্সিতে লাল রঙ যোগ করার।
মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, জার্সিতে লাল রঙ যোগ করা হচ্ছে। জার্সির দুই হাতায় থাকছে লাল রঙ। আর বুকে লাল রঙের একটি শেড থাকছে। সেখানে সাদা রঙে লেখা থাকবে বাংলাদেশ। এই সিদ্ধান্তের পর আবারও জার্সিতে আনা হয় পরিবর্তন।
আরও পড়ুন: জেনে নিন বাংলাদেশের পাঁচটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সাতকাহন
এবার হাতায় নেই লাল রঙ। বুকে লাল শেড রেখে চূড়ান্ত হয়েছে টাইগারদের সবুজ জার্সির নকশা। বৃহস্পতিবার গণমাধ্যমে জার্সি পরিবর্তনের ছবি পাঠায় বিসিবি। সেখানে দেখা যায়, মঙ্গলবার পাপনের দেখানো ছবির সঙ্গে মিল নেই আজকের জার্সির। নতুন জার্সির হাতা পুরোটাই সবুজ।
এই ডিজাইন পরিবর্তন করা হয়। ছবি: সংগৃহীত
জানা যায়, হাতে লাল রঙ দেওয়ায় আপত্তি জানায় স্পন্সর প্রতিষ্ঠান লাইফবয়। কারণ লাল রঙ থাকলে স্পনসরের লোগোর সঙ্গে মিশে যায়। এ কারণে আরেকবার বদল করতে হয় জার্সির রঙ।
ইত্তেফাক/জেডএইচ
