এলজি মনিটরের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এল১৭৪২এসই মডেলের স্কয়ার প্যানেলের নতুন এলসিডি মনিটর। ১৭” স্মার্ট ও স্টাইলিশ এই এলসিডি মনিটরটির কন্ট্রাস্ট রেশিও ৮০০০:১, রেজ্যুলেশন ১২৮০ বাই ১০২৪, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৫০ ডিগ্রি। এতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাটরন এফ-ইঞ্জিন প্রযুক্তি। প্রতিটি মনিটরে রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ৮,৮০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯২২, ৯১৮৩২৯১।
