ওবামার তিনটি নিয়োগ অসাংবিধানিক :আদালত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
সিনেটের কর্মাবকাশের সময় প্রেসিডেন্ট ওবামার দেয়া ন্যাশনাল লেবার রিলেশন্স বোর্ডের (এন্এলআরবি) তিনটি নিয়োগকে অসাংবিধানিক বলেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেছেন, সিদ্ধান্তটি নজিরবিহীন। আদালত বলেছে, এন্্এলআরবির নিয়োগের সময় সিনেট কর্মাবকাশে ছিল না। এসময় ওবামা কনজ্যুমার ফিনান্সিয়াল ব্যুরোর (সিএফপিবি) প্রধানকেও নিয়োগ দেন। তবে হোয়াইট হাউস জানিয়েছে, গত শুক্রবারের আদালতের রুল সিএফপিবি প্রধান রিচার্ড কোরডের নিয়োগে প্রভাব ফেলবে না। আদালতের ্্্্্্্্্্্্্্এই সিদ্ধান্তকে ব্যবসায়ী সম্প্রদায় স্বাগত জানাবে। কিছু সিদ্ধান্তের কারণে তারা এন্এলআরবি’র সমালোচনা করছিল। হোয়াইট হাউসের মুখপাত্র কারনে বলেন, এই রুল ১৫০ বছরের ডেমোক্রেট ও রিপাবলিকান শাসনের সাথে অসামঞ্জস্যপূর্ণ। তাই শ্রদ্ধার সাথে কিন্তু জোরালোভাবে আমরা এই রুলের বিরোধিতা করছি।