২০১৩ সালের এসএসসি পরীক্ষার বাংলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ১৯:০৫
গতকালের পর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৮। আরিফের এ পথ থেকে উত্তরণের উপায় ‘শিক্ষা ও মনুষ্যত্ত্ব’ প্রবন্ধের আলোকে যা পরামর্শ হতে পারে— i. মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে ii. নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে iii. শিক্ষার আসল উদ্দ্যেশ্য জীবনে প্রতিফলিত করতে হবে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii ১৯। প্রাবন্ধিক পল্লিসাহিত্য সংগ্রহকে জরুরি মনে করেছেন, কারণ— i. শহুরে সাহিত্যের আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য ii. বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধ করার জন্য iii. জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরার জন্য নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ২০। কবি স্বাধীনতার চির অম্লান অস্তিত্ব কল্পনা করেছেন কোন পঙিক্ততে? (ক) শ্রাবণে অকূল মেঘনার বুকে (খ) বয়েসী বটের ঝিলিমিলি পাতা (গ) ফসলের মাঠে কৃষকের হাসি (ঘ) খোকার গায়ের রঙিন কোর্তা ২১। ‘অপূর্ব ক্ষমা’ গল্পাংশটি ‘বিষাদসিন্ধু’ গ্রন্থের কত নম্বর প্রবাহ থেকে সংকলন করা হয়েছে? (ক) একাদশ (খ) দ্বাদশ (গ) পঞ্চদশ (ঘ) ষোড়শ ২২। ফটিকের মাতা ঈষত্ ক্ষুণ্ন হলেন কেন? (ক) ফটিক মাখনকে মেরেছে বলে (খ) ফটিক তাকে ঠেলে দেওয়ায় (গ) হঠাত্ করে বিশ্বম্ভর বাবু এসে পড়ায় (ঘ) ফটিকের কলকাতা যাবার আগ্রহ বলে ২৩। ব্রিটিশ মিউজিয়াম কখন প্রতিষ্ঠিত হয়? (ক) ১৭৪৯ খ্রিষ্টাব্দে (খ) ১৭৫৯ খ্রিষ্টাব্দে (গ) ১৭৬৯ খ্রিষ্টাব্দে (ঘ) ১৭৭৯ খ্রিষ্টাব্দে ২৪। কবি ডি.এল. রায় এদেশে মৃত্যবরণ করতে চান, কারণ- i. এদেশের প্রাকৃতিক দৃশ্য কবিকে মোহিত করেছে ii. জন্মভূমিতে মৃত্যুবরণ করলে তাঁর আত্মা শান্তি পাবে iii. কবির কাছে জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয় বলে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii নিচের উদ্দীপকটি পড় এবং ২৫-২৬ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও: জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসে দেখা যায়— হালিমা, আমেনা, ফাতেমাসহ অনেক নারী স্বামীর নির্যাতনের শিকার। এ নারীদের বিশ্বাস- স্বামীর পুরো হুকুম মানা এবং দাসীর মতো পরিশ্রম করাই তাদের প্রধান কাজ। আর শাস্তি! ভাগ্যের উপর ছেড়ে দিয়ে মেনে নেয়। ২৫। উদ্দীপকের মূলভাবের সাথে সঙ্গতিপূর্ণ অধ্যায় কোনটি? (ক) অপূর্ব ক্ষমা (খ) ছুটি (গ) মহেশ (ঘ) জাগো গো ভগিনী ২৬। উক্ত অধ্যায়ের সাথে সঙ্গতিপূর্ণ বাক্য কোনটি? (ক) জাএদা কাঁদিয়াছিলেন কিনা, তাহা কেহ লক্ষ করে নাই (খ) নারীর অন্তর, বাহির, মতিস্ক,হূদয়, সবই দাসী হইয়া পড়িয়াছে (গ) ওরে ফটিক, বাপধন রে! (ঘ) আমিনা তেমনি অধোমুখে দাঁড়াইয়া রইল ২৭। কোন্ কোন্ শব্দের প্রয়োগে সত্যেন্দ্রনাথ দত্ত অত্যন্ত সুদক্ষ ছিলেন? (ক) আরবি ও ফরাসি (খ) ফারসি ও আরবি (গ) উর্দু ও আরবি (ঘ) উর্দু ও ফারসি ২৮। ‘বাংলাদেশের জনগণ কাকে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিষিক্ত করেছেন? (ক) কামিনী রায় (খ) সুফিয়া কামাল (গ) জাহানারা ইমাম (ঘ) বেগম রোকেয়া ২৯। মায়ের চোখ ঝাপসা কেন? (ক) খোকার করুণ অবস্থা দেখে (খ) খোকার হাসিমুখ দেখে (গ) নতুন শাড়ি দেখে (ঘ) বয়স হওয়ার কারণে ৩০।‘সাইফুল্লাহ’ বা ‘আল্লাহর তরবারি’ কার উপাধি ছিল? (ক) খালিদ ইবনে ওয়ালিদ (খ) হযরত উমর (রা) (গ) হযরত আবু বকর (রা.) (ঘ) ইবনে সিনা ৩১। ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়’— এ কথার তাত্পর্য হলো— i. মানুষ খারাপটাকে গ্রহণ করতে চায় ii. মানুষ কুরুচি দ্বারা সংক্রামিত হয় iii. মানুষ কুরুচি দ্বারা উত্সাহিত হয় নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii উত্তর: ১১৮। ঘ ১৯। ঘ ২০। খ ২১। ঘ ২২। ঘ ২৩। খ ২৪। ঘ ২৫। ঘ ২৬। খ ২৭। খ ২৮। খ ২৯। ক ৩০। ক ৩১। ঘ