ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্যান্সারের অস্ত্রোপচার পরবর্তী তাঁর শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে সেরে উঠেছেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলিগাস। গত শনিবার চিলিতে ৬০ জাতির এক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ক্যান্সারের চিকিত্সা নিচ্ছেন শ্যাভেজ। গতবছরের ১১ ডিসেম্বর চতুর্থ দফা অস্ত্রোপচারের পর শ্বাসতন্ত্রের সংক্রমণসহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তিনি।
