প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ১৮:৪৭
বাংলাদেশ ও বিশপরিচয় আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মাসকট হাই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুমি, সামিয়া, সুমাইয়া, সানজিদা,তানজীন, রিম্পি,ইতি, ঐশি, তিন্নি, মৌ, নাঈম, ইসমাইল,অর্ঘ্য, আবরাব, মেহেদী, সোয়াদ, রিজভী, ইয়াছিন, কায়েস, আকাশ সম্মিলিতভাবে সংক্ষিপ্ত ৫৭টি প্রশ্ন তৈরি করে সঙ্গে সঙ্গে এর উত্তর ও বের করেছে। এই কাজের ফলে যোগ্যতাভিত্তিক শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনেক উত্তর তারা এ অধ্যায় থেকে করতে সক্ষম হবে। তাদের এ কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক মো. ইদ্রিস গনি। অধ্যায়-১ আমাদের মুক্তিযুদ্ধ ২৬। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টর ছিল? উত্তরঃ ১১টি ২৭। ঢাকা কত নং সেক্টর-এর অধীনে ছিল? উত্তরঃ ২ নং ২৮। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তরঃ ১ নং ২৯। নৌ-কমান্ড কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তরঃ ১০ নং ৩০। সিলেট কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তরঃ ৪ ও ৫ নং ৩১। রংপুর কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তরঃ ৬নং ৩২। ৭নং সেক্টরের অধীনে উত্তরঃ রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা ৩৩। ১১ নং সেক্টরের অধীনে ছিল উত্তরঃ টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা ৩৪। ‘জেড ফোর্স’-এর অধিনায়ক কে ছিলেন? উত্তরঃ মেজর জিয়াউর রহমান ৩৫। ‘এস ফোর্স’-এর অধিনায়ক ছিলেন কে? উত্তরঃ মেজর কে, এম, শফিউল্লাহ ৩৬। ‘কে ফোর্স’-এর অধিনায়ক ছিলেন কে? উত্তরঃ মেজর খালেদ মোশাররফ ৩৭। মুক্তিফৌজ কী? উত্তরঃ বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত বাহিনীকে মুক্তিফৌজ বলা হয় ৩৮। কাদেরিয়া বাহিনী গঠন করেন কে? উত্তরঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী ৩৯। মায়া বাহিনী গঠন করেন কে? উত্তরঃ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ৪০। মুক্তিযোদ্ধাদের সবচেয়ে প্রিয় শ্লোগান কী ছিল? উত্তরঃ জয় বাংলা ৪১। মুক্তিযুদ্ধের সময় ভারতে কত মানুষ আশ্রয় নেয়? উত্তরঃ প্রায় এক কোটি ৪২। পাকিস্তানি বাহিনীর কয়েকটি সহযোগী সংগঠনের নাম লেখ? উত্তরঃ শান্তি কমিটি, রাজাকার, আল-বদর, আল-শামস। ৪৩। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয়? উত্তরঃ ১৪ই ডিসেম্বর। ৪৪। ১৯৭১ সালে শহীদ হওয়া কয়েকজন বুদ্ধিজীবীর নাম লেখ? উত্তরঃ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মুনীর চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভিন, ডা. ফজলে রাব্বী ৪৫। মিত্র বাহিনী কারা? উত্তরঃ যুদ্ধকালীন ভারতীয় সহায়তাকারী বাহিনীকে মিত্রবাহিনী বলে। ৪৬। যৌথ বাহিনী গঠন করা হয় কত তারিখে? উত্তরঃ ১৯৭১ সালের ২১শে নভেম্বর। ৪৭। ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ দলিলে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করে? উত্তরঃ জেনারেল নিয়াজী। ৪৮। ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে স্বাক্ষর করে? উত্তরঃ যৌথ বাহিনীর প্রধান লে. জেনারেল জগজিত্ সিং অরোরা। ৪৯। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে পালন করা হয়? উত্তরঃ ১৬ই ডিসেম্বর। ৫০। মুক্তিযুদ্ধ হয়েছিল কত মাস? উত্তরঃ নয় মাস। ৫১। মক্তিযুদ্ধে কত মানুষ প্রাণ হারায়? উত্তরঃ ৩০ লক্ষ। ৫২। মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কারের নাম কী? উত্তরঃ বীরশ্রেষ্ঠ। ৫৩। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? উত্তরঃ ৭ জনকে। ৫৪। দ্বিতীয় বীরত্বসূচক পুরস্কারের নাম কী? উত্তরঃ বীরউত্তম ৫৫। তৃতীয় বীরত্বসূচক পুরস্কারের নাম কী? উত্তরঃ বীর-বিক্রম ৫৬। চতুর্থ বীরত্বসূচক পুরস্কারের নাম কী? উত্তরঃ বীর-প্রতীক ৫৭। মুক্তিবাহিনী কী? উত্তরঃ সামরিক ও বেসামরিক জনগণকে নিয়ে গঠিত বাহিনীকে মুক্তিবাহিনী বলে।