গণিত
আশিষ সাহা, সিনিয়র সহকারী শিক্ষক (গণিত)
মর্নিং গ্লোরী হাই স্কুল, ঢাকা
অনুশীলনী- ২ (ভাগ)
যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর
বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
ক) ভাজক খ) ভাজ্য
গ) ভাগশেষ ঘ) ভাগফল
উত্তর: খ) ভাজ্য
২। ৮৪) ৮ ৫ =
ফাঁকা ঘরে কোন অঙ্ক বসালে ভাগফল ১০ থেকে ছোট হবে?
ক) ৬ খ) ৫ গ) ৪ ঘ) ৩
উত্তর: ঘ) ৩
৩। ৯৩৫০০ ÷ ১০০ = কত?
ক) ৯ খ) ৯৩ গ) ৯৩৫ ঘ) ৯৩৫০
উত্তর: গ) ৯৩৫
৪। ৫টি আমের দাম ৭৫ টাকা হলে, ১টি আমের দাম কত?
ক) ৫০ টাকা খ) ২৫ টাকা
গ) ১৫ টাকা ঘ) ৫ টাকা
উত্তর: গ) ১৫ টাকা।
৫। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?
ক) ভাজক খ) ভাজ্য
গ) ভাগফল ঘ) ভাগশেষ
উত্তর: ক) ভাজক
৬। (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল = কী?
ক) গুণ্য খ) গুণক গ) ভাজক ঘ) গুণফল
উত্তর: গ) ভাজক
৭। দুইটি সংখ্যার গুণফল ও এদের একটি জানা থাকলে অপরটি কীভাবে পাওয়া যায়?
ক) যোগ প্রক্রিয়ায় খ) ভাগ প্রক্রিয়ায় গ) গুণ প্রক্রিয়ায় ঘ) বিয়োগ প্রক্রিয়ায়
উত্তর: খ) ভাগ প্রক্রিয়ায়
৮। ভাজক ১০, ভাগফল ১০ ও ভাগশেষ ১ হলে, ভাজ্য কত?
ক) ১১ খ) ১০১ গ) ১১১ ঘ) ১০০১
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। দুইটি সংখ্যার গুণফল ১৫০০; এদের একটি ৫০ হলে, অপরটি কত?
উত্তর: ৩০।
২। ২৪৬৫ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত?
উত্তর: যথাক্রমে ২৪৬ ও ৫।
৩। ১৫ ÷ ৩ = ৫
এখানে ভাজক কত?
উত্তর: ৩।
৪। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য, ভাজক ও ভাগফলের মধ্যে সম্পর্ক কী?
উত্তর: ভাজক × ভাগফল = ভাজ্য
৫। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়?
উত্তর: ০।
৬। ৩১৮৪৫ কে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত?
উত্তর : যথাক্রমে ৩১৮ ও ৪৫।
৭। ৪)২১(৫
২০
১
এখানে, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ কত?
উত্তর: ভাজ্য ২১, ভাজক ৪, ভাগফল ৫ ও ভাগশেষ ১।
৮। ১৬ ÷ ২ = ৮
এখানে ভাজ্য কত?
উত্তর: ১৬।
৯। নিঃশেষে বিভাজ্য না হলে কোন সূত্রের সাহায্যে ভাজ্য নির্ণয় করা যায়?
উত্তর: ভাজ্য = ভাজক × ভাগফল +
ভাগশেষ।
১০। ভাজক ৩২৫, ভাগফল ৭২ ও ভাগশেষ ৯। ভাজ্য কত?
সমাধান:
আমরা জানি,
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাজক
= ৩২৫ × ৭২ + ৯
= ২৩৪০০ + ৯
= ২৩৪০৯
উত্তর: ভাজ্য ২৩৪০৯।
১১। ভাজ্য ৭৩৬৩৫, ভাগফল ১৫২ ও ভাগশেষ ৬৭। ভাজক কত?
সমাধান:
আমরা জানি,
ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল
= (৭৩৬৩৫ - ৬৭) ÷ ১৫২
= ৭৩৫৬৮ ÷ ১৫২
= ৪৮৪
উত্তর: ভাজক ৪৮৪।
